নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দোরগোড়ায় নির্বাচন। ঠিক সেই সময়েই মহেশতলায় শুরু হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন উদ্যোগ ‘সেবাশ্রয় ২’। সোমবার থেকে শুরু হওয়া এই স্বাস্থ্যশিবিরের উদ্বোধন মঞ্চ থেকেই ডায়মন্ড হারবার মডেলের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন তিনি।
মহেশতলা বিধানসভার বিভিন্ন এলাকাজুড়ে সোমবার থেকে শুরু হয়েছে ‘সেবাশ্রয় ২’-এর স্বাস্থ্য পরিষেবা। উদ্বোধন করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানান, মহেশতলার জন্য ২ টি বড় স্বাস্থ্যশিবির আয়োজন করা হয়েছে, যেখানে রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষ এসেছেন। দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে তিনি নিশ্চিত করেন যে রোগী ও চিকিৎসক কেউই যেন কোনও অসুবিধার সম্মুখীন না হন।
অভিষেক আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যেই এলাকার অন্যান্য বিধানসভাতেও ৭ দিনের জন্য একটি করে স্বাস্থ্যশিবির করা হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিবিরগুলি চলবে এবং সেখানে বিনামূল্যে চিকিৎসা পাবেন সাধারণ মানুষ। ‘সেবাশ্রয়’-এর বিস্তার নিয়ে কথা বলতে গিয়ে অভিষেক কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া করের বিষয়টিও তোলেন।
অভিষেকের দাবি, গত সাত বছরে প্রত্যক্ষ ও পরোক্ষ করের মাধ্যমে কেন্দ্র বাংলা থেকে তুলেছে ৬ লক্ষ ৫০ হাজার ১২৫ কোটি টাকা, কিন্তু বকেয়া প্রায় ২ লক্ষ কোটি টাকা এখনো দেয়নি। এদিন, শিবির ঘুরে বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন অভিষেক। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, শিবিরের মান, চিকিৎসা সুবিধা, রোগীর চাপ সবকিছু খতিয়ে দেখেন।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের