নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শিক্ষক নিয়োগ ঘিরে জল্পনার অবসান। স্কুল সার্ভিস কমিশনের নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্দিষ্ট দিনেই অনুষ্ঠিত হবে। দিন বদলের কোনও সম্ভাবনা নেই বলেই জানালো রাজ্য।
সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। সেই মর্মে শীর্ষ আদালত রাজ্যকে পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয়। পাশাপাশি, চাকরিহারা যোগ্য শিক্ষকদের ৩১ শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়ানোর নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনে এসএসসির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে নতুন করে নিয়োগের সময়সূচি ঘোষণা করা হয়। সেই সময়সূচি মোতাবেক ৭ সেপ্টেম্বর নবম - দশম শ্রেণির শিক্ষক নিয়োগ ও ১৪ সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য পরীক্ষার কথা ঘোষণা করা হয়। কিন্তু পরীক্ষা পিছানোর দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় যোগ্য শিক্ষকরা। এই মর্মে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট মৌখিকভাবে জানিয়েছিল, চাইলে এসএসসি পরীক্ষা পিছিয়ে দিতে পারে।
কিন্তু নবান্ন সূত্র মারফত জানা গেছে, এসএসসি নিয়োগ পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী হবে। কারণ , রাজ্য সরকার মনে করছে, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা পিছানো সম্ভব নয়। কারণ আদালতের নির্দেশ অনুযায়ী, যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা এই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন। তাই সেপ্টেম্বরের নির্দিষ্ট দিনে পরীক্ষা না নিলে নিয়োগ প্রক্রিয়ায় বড় সমস্যা দেখা দিতে পারে।
৪৮ ঘন্টার মধ্যে হাজিরার নির্দেশ অরূপ বিশ্বাসকে
তল্লাশি অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
অভিষেকের আপ্ত সহায়কের খোঁজে তল্লাশি পুলিশের
নতুন মহিলা তৃণমূলের সভানেত্রী হয়েছেন আলিফা আহমেদ
রবিবার দুপুরে হাজিরা দিতে বলা হয়েছে কুণাল ঘোষকে
কল্যাণকে ঘিরে নরম অবস্থান
যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল
প্রায় আড়াই ঘন্টা পর সিআইডির নোটিশ নিয়ে মুখ খুললেন অভিষেক
অভিষেক বাড়িতে না থাকায় অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা
জনস্বার্থে কোনো আপোস নয় , স্পষ্ট বার্তা শুভেন্দুর
ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ
হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
তবে সিঙ্গুরেই শিল্প হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি শুভেন্দু
বড় ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে না বলে জানান শুভেন্দু অধিকারী
আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে রথীন ঘোষকে
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...