নিজস্ব প্রতিনিধি, কলকাতা – ভোটমুখী বাংলায় রাজনৈতিক উত্তেজনা চরমে। কোনও দলেই জায়গা হয়নি। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নিজের রাজনৈতিক দল গঠন করলেন রাজন্যা হালদার। দুই হেভিওয়েট কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করবেন তিনি। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন রাজন্যা।
২১ জুলাইয়ের মঞ্চ থেকে রাজনৈতিক মহলে জনপ্রিয় হয়ে ওঠেন রাজন্যা হালদার। এরপর তাঁর জীবনে হাজারও ওঠা পড়া এসেছে। একাধিক অভিযোগের পর তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জনও শোনা যায়। অবশেষে “জনসংগ্রাম মঞ্চ” নামের নতুন রাজনৈতিক দল গঠন করেন রাজন্যা হালদার।
এদিন সাংবাদিক বৈঠকে রাজন্যা জানান, “স্বতন্ত্র প্রার্থী হিসেবে নানা বিধানসভা কেব্দ্র থেকে ভোটের ময়দানে থাকব। বাংলা কাঁদছে, গণতন্ত্র ধার চাই। যে বাংলার মানুষের দায়িত্ব নিয়েছেন তাঁকে বাঁচান। বাংলার গণতন্ত্রকে বাঁচানোর আবেদন তাঁকে সুপ্রিম কোর্টে করতে হত না। বাংলার গণতন্ত্রকে কীভাবে বাঁচাতে হয় তা তাঁর করে দেখানো উচিৎ ছিল। কিন্তু তা পারেননি। তাই ‘জনসংগ্রাম মঞ্চ’-এর মাধ্যমে ছাত্রযুবরা মাঠে নামছি।"
বৃহস্পতিবার জনসংগ্রাম মঞ্চের তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রের। সেখানেই জানা যায়, সোনারপুর দক্ষিণ ও আসানসোল দক্ষিণ থেকে প্রার্থী হচ্ছেন রাজন্য়া হালদার। এছাড়া জনসংগ্রাম মঞ্চ থেকে খড়দহে প্রার্থী হচ্ছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি, রাজারহাট-নিউটাউনে শুভঙ্কর মুখার্জি, সোনারপুর উত্তরে আইনজীবী নারায়ণ দাস।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের