নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করে নিজের দাম্পত্য জীবনের বড় সিদ্ধান্তের কথা জানালেন জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর। দীর্ঘ ১৬ বছরের সংসার জীবনের পর স্বামী জেভ সাতারাওয়ালার সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে শ্রীনন্দা খুব সহজ ভাষায় জানিয়েছেন এই বিচ্ছেদ কোনও হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয় বরং অনেক ভেবে চিন্তে নেওয়া একটি সিদ্ধান্ত। একইসঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় দেখানো খুশির মুহূর্ত আর বাস্তব জীবনের সত্যের মধ্যে পার্থক্যও তুলে ধরেছেন। শ্রীনন্দার এই পোস্ট সামনে আসতেই অনুরাগীদের মধ্যে আবেগ, সমর্থন ও নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

উদয় শঙ্কর, মমতা শঙ্করদের উত্তরসূরি হিসেবে নিজেকে নৃত্য জগতে সুপ্রতিষ্ঠিত করেছেন শ্রীনন্দা শঙ্কর। সেইসঙ্গে তিনি মডেলিং এবং অভিনয় জগতেও তিনি সুপ্রতিষ্ঠিত। শ্রীনন্দা শঙ্কর ও মহারাষ্ট্রের পার্সি ব্যবসায়ী জেভ সাতারাওয়ালা ২০০৯ সালে বিবাহ করেন। বর্তমানে তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। দীর্ঘদিন মুম্বইতে একসঙ্গে সংসার করেছিলেন তারা। দাম্পত্য জীবনের সুখ-দুঃখের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেও সম্প্রতি তাদের সম্পর্কে ইন্ডাস্ট্রিতে জল্পনা তৈরি হয়েছিল।

শ্রীনন্দা শঙ্কর জানিয়েছেন, "তাদের এই সিদ্ধান্ত হঠাৎ নয় এটি ভেবেচিন্তে নেওয়া হয়েছে এবং এতে উভয়েরই মত রয়েছে। অনলাইনে ভাইরাল হওয়া তাদের ভিডিও বা ছবি গুলি সুন্দর হলেও বাস্তব জীবন আরও জটিল এবং গভীর। আমি অনুরাগীদের কাছে কৃতজ্ঞ। তবে আমি অনুরোধ করবো যেন এই সময়ে আমাদের ব্যক্তিগত জীবনকে সম্মান করা হয় কারণ এটা আমাদের জন্য একটা সংবেদনশীল সময়।"
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের