নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নেশার খরচ জোগাড় করতে ঋণ সংস্থার কর্মীর ওপর হামলা চালাল একদল যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্বরূপনগর এলাকায়। পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ। একইসঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় মহলে।
স্থানীয় সূত্রে জানা গেছে , এলাকার বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত। সেই সূত্রেই শনিবার রাতে কিস্তি আদায়ের পর টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। নির্মাণ বাজার সংলগ্ন রাস্তায় একটি বাইকে চেপে তিন যুবক এসে তাঁর পথ আটকায়। ব্যাগ ছিনিয়ে নিতে বাধা দিলে একটি ভারী যন্ত্র দিয়ে মাথায় একাধিক আঘাত করা হয়।

চিৎকার শুনে লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেশী সাহাবুদ্দিন গাজী জানান, 'খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসি আমরা। ব্যাগে প্রায় ৫০ হাজার টাকা ছিল। এটা পূর্বপরিকল্পিত হামলা। আমাদের ধারণা নেশা করার অর্থ জোগাড় করার জন্য এই ঘটনা। তবে তদন্ত শেষ না হলে নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না'।
এ বিষয়ে পুলিশের এক আধিকারিক জানান, 'এক অভিযুক্ত ইতিমধ্যেই ধরা পড়েছে। সঙ্গে যন্ত্রটাও উদ্ধার করা হয়েছে। তবে বাকি দু'জন এখনও পলাতক। তাঁদের খুঁজে পেতে তল্লাশি চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে'।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের