নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলার নিকটবর্তী নেপালের রাজনৈতিক পরিবর্তনে কড়া নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব নেওয়ার পরই নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কারকিকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও মজবুত করার বার্তা মমতার।
সূত্রের খবর, বাংলার উত্তরবঙ্গের সঙ্গে নেপালের সীমান্ত খুব কাছেই। তাই প্রতিবেশী দেশের রাজনৈতিক অস্থিরতায় উদ্বিগ্ন হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দায়িত্বভার নেওয়ার পরই অন্তর্বর্তী প্রধান সুশীলা কারকিকে শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ' নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আমি মাননীয় শ্রীমতী সুশীলা কার্কিকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা-নেপালের সীমান্তের কাছাকাছি অবস্থান, দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক গভীর সম্পর্ক রয়েছে। প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের বাঁধন এবং সহযোগিতার সম্পর্ক আরও উন্নত হোক।'
প্রসঙ্গত, নেপালে ওলি সরকারের পতনের পর আন্দোলনরত তরুণ প্রজন্ম নতুন নেতৃত্বের দাবিতে সরব হয়। বুধবার ৫ হাজার যুব আন্দোলনকারী ভার্চুয়াল বৈঠক করে সুশীলা কারকির নাম অন্তর্বর্তী প্রধান হিসেবে প্রস্তাব করে। এরপর সমর্থন পাওয়ার জন্য তিনি ন্যূনতম ১,০০০ লিখিত স্বাক্ষর চাইলে, ২,৫০০-রও বেশি স্বাক্ষর জমা পড়ে। তরুণ প্রজন্মের আস্থার পাশাপাশি সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল ও প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেলের অনুমোদন মেলে। সবুজ সংকেত মেলার পরেই অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বভার নেন সুশীলা কারকি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের