নিজস্ব প্রতিনিধি , দিল্লি - রাস্তায় ছেড়ে দেওয়া গবাদি পশু নিয়ে বড় পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। পশুর কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এই বিষয়েই উদ্বেগ জানায় শীর্ষ আদালত। পাশাপাশি পশুর রক্ষণাবেক্ষণ নিয়ে মালিকদের দায়িত্বও মনে করিয়ে দিয়েছে বেঞ্চ।
২০০৭ সালে পাঞ্জাবের সাংগ্রুরে ঘটে একটি দুর্ঘটনা। রাস্তায় ঘুরে বেড়ানো ষাঁড়ের আক্রমণে মৃত্যু হয় এক ব্যক্তির। সেই ঘটনায় ক্ষতিপূরণের দাবি জানান তাঁর স্ত্রী। এরপর সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতেই শুক্রবার বড় নির্দেশ দিয়েছে আদালত। মৃতের স্ত্রীকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গবাদি পশুর দেখভালের আইন কার্যকর করার কথাও জানায় বেঞ্চ। বাধ্যতামূলক ট্যাগিং ব্যবস্থা চালুর সুপারিশ করেছে আদালত। বয়স্ক পশুদের শেল্টারে পাঠানোর বিষয়েও জোর দেওয়া হয়েছে।
শুনানির সময় বিচারপতি সঞ্জয় ক্যারল ও বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। রাস্তায় পরিত্যক্ত পশুর কারণে দুর্ঘটনা বাড়ছে বলেও জানায় আদালত। বিচারকদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ সালে এমন ঘটনায় মৃত্যু হয়েছিল ১১৩০ জনের। ২০২০ সালে সেই সংখ্যা বেড়ে হয় ১৩০৫। শীর্ষ আদালতের কথায়, দেশের ২৪টি রাজ্যে গবাদি পশু জবাই রুখতে আইন রয়েছে। কিন্তু তাদের সঠিক দেখভালের ব্যবস্থা এখনও অনেক জায়গায় নেই।
বেঞ্চের মন্তব্য, প্রয়োজন শেষ হলে অনেক মালিক পশু রাস্তায় ছেড়ে দেন। পরে সেই পরিত্যক্ত প্রাণীকে কেউ খাদ্য হিসেবে ব্যবহার করলে আপত্তি জানান। এই প্রবণতাকে 'স্ববিরোধিতা' বলেছে সুপ্রিম কোর্ট। বিচারপতিরা জানান, পশু পালনের দায়িত্ব নিলে তাদের আজীবন যত্নও নিতে হবে। বয়স হয়ে গেলে বা আর্থিক সমস্যায় পড়লে মালিকেরা শেল্টারের সাহায্য নিতে পারেন।
আদালত আরও জানায়, গরু-মোষের মতো গবাদি পশু সাধারণ পোষ্য নয়। আর্থিক প্রয়োজনেই বহু কৃষক ও ডেয়ারি মালিক এগুলি পালন করেন। কিন্তু বয়স বাড়ার পর দায়িত্ব এড়িয়ে যাওয়া ঠিক নয়। একদিকে রাস্তায় ছেড়ে দেওয়া হচ্ছে পশুদের। অন্যদিকে তাদের ব্যবহার নিয়ে আপত্তি তোলা হচ্ছে। এই দ্বৈত অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে।
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
বিদেশ যাত্রার নথি নাকি নাগরিকত্বের প্রমাণ? ধাঁধা কাটল না সংসদেও
প্রশ্নফাঁস রুখতে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত প্রধানমন্ত্রীর, সংসদে বিল নিয়ে উত্তপ্ত বিতর্ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের