নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাতের অন্ধকারে ভাগীরথী নদী থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত মৃতার পরিচয় জানা না যাওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় নবদ্বীপ বড়াল ঘাট ফেরিঘাট থেকে মায়াপুর যাওয়ার জন্য ছাড়ে একটি নৌকা। অসংখ্য মানুষ তাতে সওয়ারি ছিলেন। এমন সময় হঠাৎ এক মহিলা নদীতে ঝাঁপ দেন। ঘটনাটি নজরে আসতেই ফেরিঘাট কর্তৃপক্ষ বিষয়টি নবদ্বীপ থানার পুলিশকে জানায়। এরপর রাতেই শুরু হয় তল্লাশি অভিযান। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর গৌরাঙ্গ সেতু সংলগ্ন নদীর পূর্বপাড় থেকে উদ্ধার করা হয় ওই মহিলাকে। এরপর তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃত মহিলার বয়স আনুমানিক ৪৫ বছর। তবে এখনো পর্যন্ত তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। বিভিন্ন থানায় যোগাযোগ করে মৃতার পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে রবিবার দুপুরে দেহটি শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই অনুমান পুলিশের, যদিও সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের