নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের প্রশাসনিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হল বুধবার। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পেলেন বর্ষীয়ান আইএএস আধিকারিক নন্দিনী চক্রবর্তী। নতুন বছরের ঠিক আগে নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। যা রাজ্য প্রশাসনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
বুধবার প্রশাসনিক ও কর্মী বিনিয়োগ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতদিন রাজ্যের মুখ্যসচিব থাকা মনোজ পন্থকে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব পদে নিয়োগ করা হয়েছে। তার জায়গাতেই মুখ্যসচিবের দায়িত্বভার গ্রহণ করছেন নন্দিনী চক্রবর্তী। ১৯৯৪ ব্যাচের আইএএস আধিকারিক নন্দিনী চক্রবর্তী এতদিন রাজ্যের স্বরাষ্ট্র, পাহাড় ও পর্যটন দফতরের সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছিলেন।
প্রশাসনিক দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতার জন্য পরিচিত নন্দিনী চক্রবর্তী এবার রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে অধিষ্ঠিত হলেন। তার অবসর গ্রহণের সময়সীমা ২০২৯ সালের জুন মাসের শেষদিকে। ফলে আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত তিনিই রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গিয়েছে। এদিকে নন্দিনী চক্রবর্তীর স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে আইএএস আধিকারিক জগদীশ প্রসাদ মিনাকে। তিনি ১ জানুয়ারি থেকে রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হিসেবে কাজ শুরু করবেন।
ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের