নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রকৃতির রোষানলে কার্যত বিধস্ত উত্তরবঙ্গ। ধস ও বন্যায় ভেসে গেছে একাধিক ঘর থেকে মানুষ। প্রাণহানির ঘটনা ঘটেছে একাধিক। আর এই বন্যার পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর এবার উত্তরবঙ্গের বন্যা নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
সূত্রের খবর , শনিবার রাতের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ২৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এই বন্যা পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বন্যা নিয়ে শাসক - বিরোধী রাজনৈতিক তরজা তুঙ্গে। এবার মুখ্যমন্ত্রীকে নিশানা করে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ' এতদিন কলকাতায় বন্যা হলে মুখ্যমন্ত্রী বিহার উত্তরপ্রদেশের উদাহরণ দিতেন। ঝাড়খণ্ডে বন্যা হলে ডিভিসিকে দোষ দিতেন। আর এখন গোটা উত্তরবঙ্গ ভাসছে। বাড়ির পর বাড়ি জলের তলায়। এখন কাকে দোষ দেবেন উনি? এতদিন ম্যান মেড বন্যা ছিল এখন কি তাহলে ওমেন মেড বন্যা হবে।'
উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার মুখ্যমন্ত্রী শিলিগুড়ি যাচ্ছেন এই নিয়ে দিলীপ ঘোষ বলেন , 'এখন গিয়ে আর কি হবে যা হওয়ার তো হয়েই গেছে। এখন শুধু ছবি তোলা হবে। যখন যাওয়ার তখন যায়নি। উনি কার্নিভাল নিয়ে ব্যস্ত ছিলেন নাচ গান এইসব করে গেছে। এর আগেও আমরা দেখেছি ২-৩ বছর আগে বিসর্জনের সময় জলে ভেসে গেছে একাধিক মানুষ। তখনও তিনি অন্যের ওপর দোষ দিয়ে গেছে। এখন যাচ্ছে কার ওপর দোষ দেওয়া যায় সেটা দেখার জন্য।'
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের