6a43b498b3e30_Gallery_1782821758242
জুন ৩০, ২০২৬ বিকাল ০৬:০৮ IST

ম্যাচ হারতেই সমর্থকদের সামনে করল মাথা নত! ভাইরাল হৃদয় ছোঁয়া মুহূর্ত

নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলেও আচরণে নজির গড়ল জাপান। ব্রাজিলের বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও হারতে হয় তাদের। তবে ম্যাচ শেষে ফুটবলার ও কোচের এক বিশেষ আচরণ মন জয় করে নেয় ফুটবলপ্রেমীদের। সমর্থকদের সামনে মাথা নত করে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে দেখা যায় গোটা দলকে। সেই দৃশ্যের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

মঙ্গলবার ভোরে হিউস্টনে রাউন্ড অফ ৩২-এর ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল জাপান। শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে দেখা যায় তাদের। ২৯ মিনিটে কাইসু সানোর গোলে এগিয়েও যায় জাপান। প্রথমার্ধে ভিনিসিয়ুসদের আক্রমণ বারবার আটকে দেয় তারা। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের রূপ বদলে যায়। ৫৬ মিনিটে ক্যাসেমিরোর হেডে সমতায় ফেরে ব্রাজিল। এরপর ইনজুরি টাইমের শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্টিনেলির গোলে জয় নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে দুরন্ত লড়াই করেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় জাপানকে।

শেষ বাঁশি বাজার পর আবেগঘন দৃশ্যের সাক্ষী থাকে হিউস্টনের স্টেডিয়াম। হতাশ ফুটবলারদের নিয়ে মাঠের মাঝখানে জড়ো হন কোচ হাজিমে মোরিয়াসু। তারপর গোটা দল সমর্থকদের দিকে এগিয়ে যায়। গোলপোস্টের সামনে দাঁড়িয়ে সবাই একসঙ্গে মাথা নিচু করেন। অনেকের মতে, জয় এনে দিতে না পারার আক্ষেপ থেকেই এই আচরণ। আবার অনেকেই মনে করছেন, দূরদূরান্ত থেকে এসে দলকে সমর্থন করার জন্য ভক্তদের ধন্যবাদ জানানোর এটিই ছিল জাপানি রীতি। যে কারণই হোক, সেই মুহূর্ত উপস্থিত দর্শকদের আবেগপ্রবণ করে তোলে। সমর্থকরাও হাততালির মাধ্যমে ফুটবলারদের সম্মান জানান।

জাপানের এই আচরণ নতুন নয় বলেই মত ফুটবল মহলের। ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করে তবেই গ্যালারি ছাড়ার জন্য আগেই প্রশংসা কুড়িয়েছেন জাপানি সমর্থকরা। এবার পরাজয়ের পরও শৃঙ্খলা, বিনয় ও সম্মানের অনন্য উদাহরণ তুলে ধরল দলটি। সমাজমাধ্যমে বহু ফুটবলপ্রেমী লিখেছেন, ট্রফি না জিতলেও হৃদয় জিতে নিয়েছে তারা।

অন্যদিকে, ম্যাচ শেষে সৌহার্দ্যের ছবিও দেখা যায় মাঠে। ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন হতাশ জাপানি ফুটবলারদের কাছে গিয়ে তাঁদের জড়িয়ে ধরেন। প্রতিপক্ষের প্রতি এই সম্মানও প্রশংসা কুড়িয়েছে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে ধরা পড়েছে সেই মুহূর্ত। অনেকের মতে, ফুটবলের আসল সৌন্দর্য শুধু জয়-পরাজয়ে নয়, এমন মানবিক আচরণেও লুকিয়ে থাকে।

আরও পড়ুন

নিজের উপর বিশ্বাস রাখি! থাইল্যান্ড-বধের পর ইতিহাস গড়লেন দীপ্তি
আগস্ট ৩১, ২০২৬

এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা

ক্রীড়া দিবসে শুভেন্দুর ডাবল ধামাকা! ১০০ নতুন স্টেডিয়ামসহ মেসি কাণ্ডের টাকা ফেরতের উদ্যোগ সরকারের
আগস্ট ২৯, ২০২৬

ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য

৫২ বছর পর হকি বিশ্বকাপে সেরা ভারতীয় মেয়েরা! পেলেন বড় আর্থিক পুরস্কার
আগস্ট ২৯, ২০২৬

জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার

ইমরান চুরি করেনি! কাঁদতে কাঁদতে বললেন মিয়াঁদাদ, ফের বিতর্ক পাকিস্তান ক্রিকেটে
আগস্ট ২৯, ২০২৬

সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ

কোহলি যদি ম্যাচটা খেলত... শ্রীলঙ্কা টেস্ট ড্রয়ের পর গিলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন কাইফের
আগস্ট ২৯, ২০২৬

দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার

বাংলাদেশ সফর নিয়ে বরফ গলছে! নতুন বছরের শুরুতেই পদ্মাপারে যেতে পারে ভারতীয় দল, বদলাচ্ছে সময়সূচী
আগস্ট ২৮, ২০২৬

সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ

হার দিয়ে শুরু, জয়ে শেষ! কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস প্রজ্ঞানন্দের
আগস্ট ২৮, ২০২৬

ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত

ফলো-অন করিয়েই কি ভুল করল ভারত! জয়ের মুখ থেকে ম্যাচ হাতছাড়া হতেই উঠছে প্রশ্ন
আগস্ট ২৮, ২০২৬

জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের

ভারতের জয়ের পথে ফের বৃষ্টি! ফলো-অন বাঁচিয়ে ১৬ রানের লিড শ্রীলঙ্কার
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়

সোনালের শতরান বিফলে! ২৯০-তেই শেষ শ্রীলঙ্কা, ফলো-অন করাল ভারত
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত

যশস্বীর দেখানো পথেই সিরাজ! শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রমাগত উত্যক্ত করল, পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ আম্পায়ারের
আগস্ট ২৫, ২০২৬

মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের