নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম - সামান্য মুরগি চুরিকে কেন্দ্র করে রক্তাক্ত নয়াগ্রাম এলাকা। দুই পরিবারের বিবাদের জেরে খুন হলেন পরিবারের বাবা ও ছেলে। সামান্য মুরগি নিয়ে যে এত বড়ো একটা ঘটনা ঘটতে পারে তা দেখে স্তম্ভিত প্রতিবেশীরা। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , বুধবার রাতে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার অন্তর্গত সিংদুই গ্রামে খুন হয় দুই জন। নিহত হন স্বরূপ নায়েক (৫১) ও তাঁর ছেলে অজয় নায়েক (২৫)। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ তদন্ত করে ২ জনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের শুক্রবার আদালতে তোলা হবে।
অভিযুক্ত আত্মীয় বাবলু নায়েক ও সুরিয়া প্রামানিকের মুরগি চুরির সঙ্গে নাম জড়ায় নিহত স্বরূপ রায় ও তার ছেলে অজয় নায়েকের। প্রথমে বিষয়টি বচসার মধ্যে থাকলেও পরে তা ভয়ঙ্কর রূপ নেয়। বুধবার রাতে নিহত দুইজন বাবলু নায়েক ও সুরিয়া প্রামানিকের বাড়ি যায়। তাদের বক্তব্য এই চুরির সঙ্গে তারা যুক্ত নয়।
কিন্তু কথায় কথায় ক্রমশ উত্তেজনা বাড়তে থাকে। পরে বচসা বাড়লে এক পর্যায়ে বাবলু নায়েক ও সুরিয়া প্রামানিক ক্ষিপ্ত হয়ে ধারালো কাটারি ও লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এলোপাথাড়ি কোপানো ও বেধড়ক মারধরের জেরে ঘটনাস্থলেই প্রাণ হারান স্বরূপ নায়েক। রাস্তার মধ্যেই মৃত্যুর কোলে ঢোলে পরে অজয়।
ঘটনার খবর পেয়ে নয়াগ্রাম থানার পুলিশ রাতেই সিংদুই গ্রামে পৌঁছে তদন্ত শুরু করে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশের তৎপরতায় রাতেই গ্রেফতার হয় মূল অভিযুক্ত বাবলু নায়েক ও সুরিয়া প্রামানিক। শুক্রবার তাদের ঝাড়গ্রাম আদালতে তোলা হবে।
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের