নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সালমান খানের ব্যাটল অফ গালওয়ান ছবি নিয়ে বহুদিন ধরেই অপেক্ষায় দর্শকরা। কেরিয়ারের ভরাডুবি ঘোচাতে এই ছবিই ভরসা বলে মনে করছেন অনেকে। তবে মুক্তির প্রাক্কালে হঠাৎই ছবির নাম বদল করা হল। সোমবার ছবির নতুন পোস্টার শেয়ার করা হয় যেখানে ছবির নাম বদলে ফেলা হয়েছে। আচমকা এই সিদ্ধান্ত নিয়ে মুখ খোলেননি নির্মাতারা।
ছবির নতুন নাম 'মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস'। এই নামেই মুক্তি পাবে সালমান খানের জাতীয়তাবাদী নতুন ছবি। নতুন প্রজেক্ট নিয়ে কম বিতর্ক সহ্য করতে হয়নি ভাইজানকে। ছবির টিজার নিয়ে একগুচ্ছ প্রশ্ন ওঠে। চীন এই ছবির চিত্রনাট্য নিয়ে তুমুল বিরোধিতা করেছিল।
গালওয়ান সংঘাতে ভারতীয় সেনার কাছে প্রবল মার খেয়েছিল চিনা সেনাবাহিনী। সিনেমার পর্দায় ভারতীয় সুপারস্টারের হাতে সেই ‘লাল ফৌজ’ নিধন দেখে রীতিমত ফুঁসে উঠেছিল বেজিং। চীনের দাবি, "বিকৃত তথ্যের সিনেমা দেখিয়ে ভারত জাতীয়তাবাদের উসকানি দিচ্ছে। চিনা সামরিক বাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করছে। এমনকি এই ছবিও জাতীয়তাবাদের উস্কানি হিসেবে ব্যবহার করা হচ্ছে।" এরপরই নাম বদল হয়েছে কিনা জানা যায়নি।
উল্লেখ্য , ছবির অ্যাকশন নিয়ে দর্শকদের মধ্যে শুরু থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। ছবির চিত্রনাট্য , ২০২০ সালের গালওয়ানে ভারত - চীন সংঘাত নিয়ে। যেখানে কর্নেল বিকমুল্লা সন্তোষবাবুর ভূমিকায় দেখা যাবে ভাইজানকে। সেনা জওয়ানের চরিত্রে নিজেকে মানিয়ে নিতে কঠোর পরিশ্রম করেছেন ভাইজান। আগামী ১৭ ই এপ্রিল মুক্তি পাওয়ার কথা এই ছবির।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের