নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR আবহে ঠাকুরবাড়ির সংঘর্ষ ক্রমেই বেড়ে চলেছে। সম্প্রতি শান্তনু ঠাকুর বনাম মমতাবালা ঠাকুরের অনুগামীদের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় মতুয়াগড়ে। সেই অশান্তির ঘটনায় আরও এক শান্তনু ঠাকুরপন্থীকে গ্রেফতার করল পুলিশ। ফলে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল দুজন।
২৪ ডিসেম্বর শান্তনু ঠাকুর ও মমতা ঠাকুরের অনুগামীদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে মতুয়া অধ্যুষিত এলাকা। সেদিন শান্তনু ঠাকুরের বাড়ির সামনে একটি মিছিল বের হয়। অভিযোগ, সেই মিছিলের পরই বিজেপি সাংসদের অনুগামীরা চড়াও হন মমতা ঠাকুরের সমর্থকদের উপর। মমতা ঠাকুরের তরফে দাবি করা হয়েছে, পরিকল্পিত ভাবেই হামলা চালানো হয় এবং তাতেই গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। অশান্তির ঘটনায় নতুন করে গ্রেফতার করা হয়েছে বাগদা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাপতি হারাধন হালদারকে। তিনি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠ অনুগামী বলে পরিচিত। এর আগে এই ঘটনার সূত্র ধরে আরও একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। সর্বশেষ গ্রেফতারের ফলে মামলায় ধৃতের সংখ্যা বেড়ে হল দুই।
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের