6a69ec4727392_Gallery_1785326397109
জুলাই ২৯, ২০২৬ বিকাল ০৫:৩৪ IST

মৃত্যুর দু'বছর পর স্বস্তি মনমোহনের! কয়লা কেলেঙ্কারি মামলায় ক্লিনচিটে সিলমোহর সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বহু আলোচিত কয়লা কেলেঙ্কারি মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ঘিরে দীর্ঘ আইনি লড়াইয়ে এল নতুন মোড়। শীর্ষ আদালতের সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। রাজনৈতিক মহলেও তা নিয়ে চলছে চর্চা।

২০১২ সালে সামনে আসে কোল ব্লক বিতর্ক। তখন ইউপিএ সরকারের শেষ পর্ব। ওড়িশার তালাবিরা কোল ব্লক বণ্টন নিয়ে ওঠে অনিয়মের অভিযোগ। সেই সময় কয়লা মন্ত্রকের দায়িত্বে ছিলেন মনমোহন সিং। অভিযোগ প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র রাজনৈতিক ঝড়। একাধিক কোল ব্লকের বরাদ্দ পরে বাতিল করা হয়। ইউপিএ সরকারের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। দুর্নীতির অভিযোগে চাপে পড়ে সরকার। তৎকালীন কয়লামন্ত্রীও অভিযুক্ত হন। একাধিক আমলার নামও উঠে আসে। অভিযোগের তির পৌঁছে যায় প্রধানমন্ত্রীর দফতরেও।

জীবিত অবস্থায় এটিই ছিল মনমোহন সিংয়ের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ। অন্য কোনও দুর্নীতির মামলায় তাঁর নাম জড়ায়নি। একমাত্র কোলগেট মামলাতেই তাঁকে অভিযুক্ত হিসেবে তলব করেছিল নিম্ন আদালত। এরপর তদন্ত শুরু করে সিবিআই। দীর্ঘ তদন্ত চলে।  শেষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, মনমোহন সিংকে অভিযুক্ত করার মতো যথেষ্ট প্রমাণ মেলেনি। তাই ক্লোজার রিপোর্টে তাঁর নাম রাখা হয়নি। সেই ক্লোজার রিপোর্টই এবার গ্রহণ করল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়ে দিল, রিপোর্ট খারিজ করার মতো কোনও গ্রহণযোগ্য কারণ নেই। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে।

বেঞ্চ জানায়, এই মামলার নিষ্পত্তি অনেক আগেই হওয়া উচিত ছিল। নিম্ন আদালতেই তা শেষ হওয়া প্রয়োজন ছিল। মনমোহন সিং ২০২৪ সালেই প্রয়াত হয়েছেন। তাই এখন মামলার আর বাস্তব গুরুত্ব নেই। ফলে মৃত্যুর দু'বছর পর মুছে গেল সেই অভিযোগের দাগ। জীবদ্দশার একমাত্র দুর্নীতির অভিযোগ থেকেও কার্যত মুক্ত হলেন তিনি। প্রধানমন্ত্রী থাকাকালীন শেষ সাংবাদিক বৈঠকে একটি মন্তব্য করেছিলেন মনমোহন। তিনি বলেছিলেন, 'সমকালীন সংবাদমাধ্যম ও বিরোধীদের থেকে ইতিহাস আমার প্রতি অনেক বেশি সহৃদয় হবে'। সুপ্রিম কোর্টের এই রায়ের পর সেই মন্তব্যও নতুন করে আলোচনায় উঠে এসেছে।

প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানায়, 'সিবিআইয়ের ক্লোজার রিপোর্ট গ্রহণ না করার মতো কোনও কারণ পাওয়া যায়নি। নিম্ন আদালতেই এই মামলার নিষ্পত্তি হওয়া উচিত ছিল। মনমোহন সিং ২০২৪ সালে প্রয়াত হয়েছেন। ফলে মামলাটি কার্যত নিষ্ফল। ক্লোজার রিপোর্ট খারিজ করার মতো কোনও পোক্ত প্রমাণও আদালতের সামনে নেই'।

আরও পড়ুন

প্রতি পরিবারে একজন সাঁতারু চাই! অসমের বন্যায় ২০০০ প্রাণ বাঁচিয়ে বার্তা দিনমজুরের
জুলাই ২৯, ২০২৬

বন্যার তাণ্ডবেও মানবিকতার জয়! নিজের পরিবার সরিয়ে রেখে উদ্ধার করলেন হাজার হাজার মানুষ

গুলি নয়, শুধু কাঁদানে গ্যাস! রাহুলের অভিযোগ উড়িয়ে সংসদে কেন্দ্রের সাফ জবাব
জুলাই ২৯, ২০২৬

পড়ুয়াদের আন্দোলন ঘিরে নতুন বিতর্ক, লোকসভায় জিতেন্দ্র সিংয়ের বক্তব্যে ফের মুখোমুখি শাসক-বিরোধী

যুবদের কণ্ঠস্বর চাপা দেওয়া হচ্ছে! রাহুলের বক্তব্যে উত্তপ্ত লোকসভা
জুলাই ২৯, ২০২৬

রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে সরব বিজেপি, উত্তপ্ত হয়ে উঠল লোকসভা

এক পদ, এক গাড়ি! সরকারি বাহন ব্যবহারে কড়া নিয়ম কেন্দ্রের
জুলাই ২৯, ২০২৬

অপব্যবহার রুখতে নতুন নীতি, একজন আধিকারিকের জন্য একটিই সরকারি গাড়ির সিদ্ধান্ত মোদি সরকারের

আন্দোলনে নামলে গ্রেফতারও হতে পারে! ছাত্র বিক্ষোভ ইস্যুতে নড্ডার মন্তব্যে তুমুল বিতর্ক
জুলাই ২৯, ২০২৬

ঐশী ঘোষকে গ্রেফতারের চেষ্টার অভিযোগ ঘিরে উত্তপ্ত রাজ্যসভা, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডার বক্তব্যে শুরু রাজনৈতিক তরজা

বিক্ষোভের সময় মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট! একাধিক এক্স অ্যাকাউন্টকে নোটিস দিল দিল্লি পুলিশ
জুলাই ২৯, ২০২৬

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ চলাকালীন সমাজমাধ্যমে বিতর্কিত পোস্ট, তদন্তে নেমে কড়া পদক্ষেপ পুলিশের

২০ বছরের লুকোচুরির ইতি! অবশেষে গ্রেফতার ১ কোটি টাকার একমাত্র জীবিত শীর্ষ মাও নেতা
জুলাই ২৯, ২০২৬

মাওবাদী সংগঠনের একমাত্র জীবিত পলিটব্যুরো সদস্য মিসির বেসরা পুলিশের জালে

লোকসভায় বিলকিস ধর্ষণকাণ্ডে শিক্ষামন্ত্রীকে নিশানা প্রিয়াঙ্কার! ক্ষমা দাবি বিজেপির
জুলাই ২৮, ২০২৬

প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনায় নতুন বিতর্ক, প্রহ্লাদ যোশীকে নিশানা করে মন্তব্যের পর সংসদে তীব্র বাগ্‌বিতণ্ডা

এবার বিক্ষোভের পথে জেন আলফা! চাপে পড়ে নতিস্বীকার যোগী সরকারের
জুলাই ২৮, ২০২৬

স্কুলে বিদ্যুৎ, পাখা, পানীয় জল-সহ একাধিক পরিকাঠামোগত সমস্যার প্রতিবাদে ক্লাস বয়কট

নিটে মৃত পড়ুয়াদের পরিবার শোক! হোটেলে আরশোলাদের উদযাপন, সংযমবার্তা ক্ষুব্ধ সোনমের
জুলাই ২৮, ২০২৬

কাঁদছে নিটে মৃত পড়ুয়াদের পরিবার, বিলাসবহুল হোটেলে উদযাপন

প্রশ্নফাঁস রুখতে কেন্দ্র ব্যর্থ এখন বিল এনে দায় এড়াছে , মোদি সরকারকে তোপ অভিষেকের
জুলাই ২৮, ২০২৬

প্রশ্নফাঁস বিলে সমর্থন করলেও মোদি সরকারকে তোপ অভিষেকের

নিট আন্দোলনে বড় মোড়! অপরাধমূলক রেকর্ড না থাকলে মুক্তির নির্দেশ আদালতের
জুলাই ২৮, ২০২৬

নিট আন্দোলন মামলায় গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ! পড়ুয়াদের স্বস্তি, একাধিক রাজ্যের কাছেও জবাব তলব শীর্ষ আদালতের

মোদি-শাহের পাশে কাকলি! NDA-এর বৈঠককে ঘিরে বাড়ছে জল্পনা
জুলাই ২৮, ২০২৬

NDA-এর বৈঠকে আসন বিন্যাস ঘিরে শুরু হয়েছে বিতর্ক

মধ্যরাতের বৈঠকে বড় আশ্বাস! নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের পথে কেন্দ্র
জুলাই ২৮, ২০২৬

বিহার-অসমের পর এনডিএ শাসিত রাজ্যগুলিতেও একই পদক্ষেপের ইঙ্গিত

শমীকের সঙ্গে খোশমেজাজে জুন মালিয়া , সংসদে সৌজন্য সাক্ষাতে বাড়ল জল্পনা
জুলাই ২৭, ২০২৬

এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের