নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নিট প্রশ্নফাঁস ইস্যুতে ছাত্র আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার একগুচ্ছ মামলার শুনানি হয়। সেখানেই একাধিক অন্তর্বর্তী নির্দেশ দেয় শীর্ষ আদালত। এই সিদ্ধান্তে আন্দোলনকারী পড়ুয়াদের মধ্যে স্বস্তি ফিরেছে। অনেক পরিবারও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলার শুনানি হয়। নিট-সহ বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে এই মামলাগুলি দায়ের হয়েছিল। আন্দোলনের সময় পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগও ওঠে। সেই সব বিষয় নিয়েই শুনানি চলে। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, যাঁদের বিরুদ্ধে কোনও অপরাধমূলক পূর্ব রেকর্ড নেই, সেই সব আটক বা গ্রেফতার ছাত্রছাত্রীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া প্রথম তথ্য রিপোর্টের ভিত্তিতেও আপাতত কোনও জোরপূর্বক পদক্ষেপ করা যাবে না।
দিল্লি-সহ একাধিক রাজ্যে পুলিশি অত্যাচারের অভিযোগও খতিয়ে দেখছে আদালত। এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠনের ইঙ্গিতও দিয়েছে শীর্ষ আদালত। প্রয়োজন হলে স্বাধীন তদন্তের নির্দেশ দেওয়া হবে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে দিল্লি, পশ্চিমবঙ্গ, অসম, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও কেরল সরকারের বক্তব্য তলব করা হয়েছে। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, বর্তমান পরিস্থিতিতে আগের ধারা আর দেখা যাচ্ছে না।
তাই আন্দোলন, পুলিশি পদক্ষেপের জন্য দেশজুড়ে একটি অভিন্ন নীতি প্রয়োজন। সেই নীতি তৈরিতে সব পক্ষকে সহযোগিতার আহ্বান জানান তিনি। পাশাপাশি মহিলা, আইনজীবী-সহ সাংবাদিকদের উপর হামলার অভিযোগের প্রাথমিক সত্যতাও রয়েছে বলে আদালত পর্যবেক্ষণ করে। সেই ঘটনাগুলিও স্বাধীন তদন্তের আওতায় আনা হতে পারে বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে শীর্ষ আদালত।
প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, 'গণতন্ত্রে আন্দোলন স্বাভাবিক বিষয়। আন্দোলন, পুলিশি পদক্ষেপ নিয়ে একটি অভিন্ন নীতি তৈরি হলে, যাঁরা আইন নিজের হাতে তুলেছেন বা অন্যায় করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরও সুবিধা হবে'।
NDA-এর বৈঠকে আসন বিন্যাস ঘিরে শুরু হয়েছে বিতর্ক
বিহার-অসমের পর এনডিএ শাসিত রাজ্যগুলিতেও একই পদক্ষেপের ইঙ্গিত
এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা
ছাত্র আন্দোলনের প্রশংসা, মোদি সরকারের ভূমিকাতেও আস্থা
ইস্তফার পর প্রথম সংসদে বিজেপির উষ্ণ অভ্যর্থনা, জয়রাম রমেশের মন্তব্যের পাল্টা আক্রমণ প্রাক্তন শিক্ষামন্ত্রীর
রাজঘাটে গান্ধিকে শ্রদ্ধা, শিক্ষা সংস্কার ও শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে ফের সরব সমাজকর্মী
রাজ্যের প্রশাসনিক জরুরির জন্যই হচ্ছে না বৈঠক
ই২০ পেট্রল বিতর্কে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ, এবার সমাজমাধ্যম সংস্থাগুলির বিরুদ্ধে আইনি পথে কেন্দ্রীয় মন্ত্রী
মঙ্গলবার বঙ্গভবনে বৈঠকে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী
সংসদে তুমুল হইচইয়ের মধ্যেই বিল পেশ, বিরোধীদের প্রতিবাদ, বিজেপির সংবর্ধনায় নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রী
মদ্যপ স্বামীর হামলায় প্রাণ গেল ৮ মাসের গর্ভবতীর, পাঁচ বছরের ছেলের বয়ানেই গ্রেফতার অভিযুক্ত
পরিস্থিতির উন্নতি হলেও এখনও জলবন্দি ৫ লক্ষের বেশি মানুষ, একাধিক জেলায় চলছে ত্রাণ ও উদ্ধারকাজ
নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স ঘোষণা
রবিবার থেকে পরিষ্কার করা হচ্ছে যন্তর মন্তর
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের