নিজস্ব প্রতিনিধি , দিল্লি - প্রশ্নফাঁস রুখতে সংসদে কঠোর আইন আনল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। প্রস্তাবিত বিলকে সমর্থন জানালেও কেন্দ্রের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, প্রশ্নফাঁস এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দেশের পরীক্ষাব্যবস্থার এক উদ্বেগজনক বাস্তবতায় পরিণত হয়েছে। বিলের প্রয়োজনীয়তা স্বীকার করেও কেন্দ্রের জবাবদিহি নিয়ে একাধিক প্রশ্ন তোলেন তিনি।
লোকসভায় আলোচনায় অংশ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, প্রশ্নফাঁস রোধে কঠোর আইন আনা অবশ্যই প্রয়োজন, তবে এতদিন কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, সেই প্রশ্নের উত্তরও সরকারকে দিতে হবে। তার দাবি, 'প্রশ্নফাঁস এখন আর দুর্ঘটনা নয়, এটি একটি প্যাটার্নে পরিণত হয়েছে।' বিজেপিকে নিশানা করে তিনি আরও বলেন, 'সরকার নিজেই আগুন লাগিয়েছে, এখন সেই আগুন নেভানোর চেষ্টা করছে।'
অভিষেকের বক্তব্য, ' সরকার এই সময়কে অমৃতকাল বলছে, আসলে এটা উৎকণ্ঠা কাল। সরকার কী করল না করল তাতে একটা সরকারের সাফল্য-ব্যর্থতা নির্ধারিত হয় না। সেটা নির্ধারিত হয় সরকার কেমন প্রজন্ম তৈরি করছে সেটার উপর।' পাশাপাশি দিল্লি-সহ বিভিন্ন জায়গায় ছাত্র আন্দোলন মোকাবিলায় প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনা করেন। তার অভিযোগ, 'ছাত্রদের কথা না শুনে পেলেট গানের গুলি চালানো হল কেন? সরকার কেন প্রশ্নফাঁস রুখতে পারে না।'
তিনি আরও বলেন, একটি সরকারের সাফল্য শুধু আইন প্রণয়ন বা ঘোষণার মাধ্যমে বিচার করা যায় না; ভবিষ্যৎ প্রজন্মের প্রতি সরকারের দায়বদ্ধতা ও তাদের জন্য নিরাপদ, স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলার মধ্যেই প্রকৃত মূল্যায়ন নিহিত। কেন্দ্রের নতুন বিলকে সমর্থন করলেও পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারে আরও কার্যকর উদ্যোগের দাবি জানান তিনি।
প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনায় নতুন বিতর্ক, প্রহ্লাদ যোশীকে নিশানা করে মন্তব্যের পর সংসদে তীব্র বাগ্বিতণ্ডা
স্কুলে বিদ্যুৎ, পাখা, পানীয় জল-সহ একাধিক পরিকাঠামোগত সমস্যার প্রতিবাদে ক্লাস বয়কট
কাঁদছে নিটে মৃত পড়ুয়াদের পরিবার, বিলাসবহুল হোটেলে উদযাপন
নিট আন্দোলন মামলায় গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ! পড়ুয়াদের স্বস্তি, একাধিক রাজ্যের কাছেও জবাব তলব শীর্ষ আদালতের
NDA-এর বৈঠকে আসন বিন্যাস ঘিরে শুরু হয়েছে বিতর্ক
বিহার-অসমের পর এনডিএ শাসিত রাজ্যগুলিতেও একই পদক্ষেপের ইঙ্গিত
এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা
ছাত্র আন্দোলনের প্রশংসা, মোদি সরকারের ভূমিকাতেও আস্থা
ইস্তফার পর প্রথম সংসদে বিজেপির উষ্ণ অভ্যর্থনা, জয়রাম রমেশের মন্তব্যের পাল্টা আক্রমণ প্রাক্তন শিক্ষামন্ত্রীর
রাজঘাটে গান্ধিকে শ্রদ্ধা, শিক্ষা সংস্কার ও শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে ফের সরব সমাজকর্মী
রাজ্যের প্রশাসনিক জরুরির জন্যই হচ্ছে না বৈঠক
ই২০ পেট্রল বিতর্কে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ, এবার সমাজমাধ্যম সংস্থাগুলির বিরুদ্ধে আইনি পথে কেন্দ্রীয় মন্ত্রী
মঙ্গলবার বঙ্গভবনে বৈঠকে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী
সংসদে তুমুল হইচইয়ের মধ্যেই বিল পেশ, বিরোধীদের প্রতিবাদ, বিজেপির সংবর্ধনায় নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রী
মদ্যপ স্বামীর হামলায় প্রাণ গেল ৮ মাসের গর্ভবতীর, পাঁচ বছরের ছেলের বয়ানেই গ্রেফতার অভিযুক্ত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের