নিজস্ব প্রতিনিধি , দিল্লি - সরকারি গাড়ি ব্যবহারে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। উচ্চপদস্থ আধিকারিকদের জন্য নতুন নিয়ম জারি করল মোদি সরকার। এবার থেকে একজন আধিকারিকের জন্য থাকবে একটিই সরকারি গাড়ি। অতিরিক্ত দায়িত্ব পেলেও মিলবে না দ্বিতীয় গাড়ি।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগ নতুন নির্দেশিকা জারি করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সংশোধিত নিয়ম। সব কেন্দ্রীয় মন্ত্রককে তা কার্যকর করতে বলা হয়েছে। অধীনস্থ দফতরগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বরে প্রথম নির্দেশিকা প্রকাশ হয়েছিল। এবার সেই নিয়ম আরও কড়া করা হল। নতুন নীতি অনুযায়ী, কোনও আধিকারিকের কাছে আগে থেকেই সরকারি গাড়ি থাকলে দ্বিতীয় গাড়ির অনুমোদন মিলবে না।
অনেক আধিকারিক একাধিক মন্ত্রকের দায়িত্ব সামলান। কেউ আবার সরকারি সংস্থারও দায়িত্বে থাকেন। তবুও তাঁদের জন্য থাকবে একটিই গাড়ি। স্বশাসিত সংস্থায় দায়িত্ব পেলেও বদলাবে না নিয়ম। আধা-সরকারি প্রতিষ্ঠানেও একই নীতি কার্যকর হবে। আলাদা গাড়ি বরাদ্দ হবে না। কেন্দ্রের দাবি, এতে প্রশাসনিক কাজ আরও দ্রুত হবে। সরকারি সম্পদের অপচয় কমবে। অপব্যবহারেও লাগাম টানা যাবে। অপ্রয়োজনীয় খরচও অনেকটাই কমবে। একই সঙ্গে আর্থিক শৃঙ্খলা আরও শক্তিশালী হবে। বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয়ও বাড়বে বলে মনে করছে সরকার।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'এক পদ, এক গাড়ি' নীতির লক্ষ্য সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা। অপচয় কমানো। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করা। পাশাপাশি বিভিন্ন মন্ত্রক ও সরকারি দফতরের মধ্যে আর্থিক শৃঙ্খলা ও সমন্বয় আরও শক্তিশালী করাও এই সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য।
ককরোচ জনতা পার্টির বিক্ষোভ চলাকালীন সমাজমাধ্যমে বিতর্কিত পোস্ট, তদন্তে নেমে কড়া পদক্ষেপ পুলিশের
মাওবাদী সংগঠনের একমাত্র জীবিত পলিটব্যুরো সদস্য মিসির বেসরা পুলিশের জালে
প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনায় নতুন বিতর্ক, প্রহ্লাদ যোশীকে নিশানা করে মন্তব্যের পর সংসদে তীব্র বাগ্বিতণ্ডা
স্কুলে বিদ্যুৎ, পাখা, পানীয় জল-সহ একাধিক পরিকাঠামোগত সমস্যার প্রতিবাদে ক্লাস বয়কট
কাঁদছে নিটে মৃত পড়ুয়াদের পরিবার, বিলাসবহুল হোটেলে উদযাপন
প্রশ্নফাঁস বিলে সমর্থন করলেও মোদি সরকারকে তোপ অভিষেকের
নিট আন্দোলন মামলায় গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ! পড়ুয়াদের স্বস্তি, একাধিক রাজ্যের কাছেও জবাব তলব শীর্ষ আদালতের
NDA-এর বৈঠকে আসন বিন্যাস ঘিরে শুরু হয়েছে বিতর্ক
বিহার-অসমের পর এনডিএ শাসিত রাজ্যগুলিতেও একই পদক্ষেপের ইঙ্গিত
এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা
ছাত্র আন্দোলনের প্রশংসা, মোদি সরকারের ভূমিকাতেও আস্থা
ইস্তফার পর প্রথম সংসদে বিজেপির উষ্ণ অভ্যর্থনা, জয়রাম রমেশের মন্তব্যের পাল্টা আক্রমণ প্রাক্তন শিক্ষামন্ত্রীর
রাজঘাটে গান্ধিকে শ্রদ্ধা, শিক্ষা সংস্কার ও শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে ফের সরব সমাজকর্মী
রাজ্যের প্রশাসনিক জরুরির জন্যই হচ্ছে না বৈঠক
ই২০ পেট্রল বিতর্কে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ, এবার সমাজমাধ্যম সংস্থাগুলির বিরুদ্ধে আইনি পথে কেন্দ্রীয় মন্ত্রী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের