6a69be05a8641_Gallery_1785314674683
জুলাই ২৯, ২০২৬ দুপুর ০২:১৭ IST

বিক্ষোভের সময় মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট! একাধিক এক্স অ্যাকাউন্টকে নোটিস দিল দিল্লি পুলিশ

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নিরাপত্তাবাহিনীকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ উঠেছে। সেই ঘটনাতেই কড়া পদক্ষেপ করল দিল্লি পুলিশ। একাধিক এক্স অ্যাকাউন্টে পাঠানো হয়েছে নোটিস। নোটিস গিয়েছে কয়েকটি সংবাদমাধ্যমের ডিজিটাল পোর্টালেও। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিক্ষোভ চলাকালীন প্রকাশিত বেশ কিছু পোস্ট খতিয়ে দেখা হয়। পরবর্তী সময়ের কনটেন্টও পর্যালোচনা করেন তদন্তকারীরা। এক্স ও বিভিন্ন সংবাদ পোর্টালের পোস্ট পরীক্ষা করা হয়। অভিযোগ, কয়েকটি অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়। নিরাপত্তাবাহিনী সম্পর্কেও করা হয় আপত্তিকর পোস্ট। এরপরই নড়েচড়ে বসে দিল্লি পুলিশ। সংশ্লিষ্ট ব্যবহারকারীদের পরিচয় জানতে চাওয়া হয়েছে। চাওয়া হয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। সেই কারণেই পাঠানো হয়েছে নোটিস।

কতগুলি অ্যাকাউন্ট নোটিস পেয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দিল্লি পুলিশের সমাজমাধ্যম নজরদারি দল নিয়মিত অনলাইন প্ল্যাটফর্মে নজর রাখছে। বিভিন্ন পোস্ট খুঁটিয়ে দেখা হচ্ছে। আপত্তিকর কনটেন্ট মিললেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলিকেও পাঠানো হচ্ছে নোটিস। বিতর্কিত পোস্ট সরিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হচ্ছে। এর আগেও দিল্লি পুলিশ গুরুত্বপূর্ণ দাবি করেছিল। যন্তরমন্তরের ছাত্র বিক্ষোভে পাকিস্তানের উসকানির অভিযোগ তোলে তারা।

তদন্তে প্রায় ৪০০টি পাকিস্তানি সমাজমাধ্যম হ্যান্ডেলের খোঁজ মিলেছে বলে দাবি। অভিযোগ, এই হ্যান্ডেলগুলি দিনরাত উসকানি ছড়াচ্ছে। নিশানায় রাখা হচ্ছে পড়ুয়াদের। লক্ষ্য করা হচ্ছে জেন জি-র তরুণদেরও। এই ৪০০টি হ্যান্ডেলের মধ্যে প্রায় ১০০টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। যুব সমাজ ইনস্টাগ্রামে বেশি সক্রিয়। সেই সুযোগই কাজে লাগানোর চেষ্টা করছে পাক হ্যান্ডেলগুলি। অ্যালগরিদমের মাধ্যমে উসকানিমূলক পোস্ট ছড়ানোর চেষ্টাও চলছে বলে মনে করছে তদন্তকারীরা।

দিল্লি পুলিশের এক আধিকারিক জানান, 'সমাজমাধ্যম মনিটরিং টিম অনলাইন প্ল্যাটফর্মে সারাক্ষণ নজর রাখছে। প্রতিটি সন্দেহজনক পোস্ট খতিয়ে দেখা হচ্ছে। আপত্তিকর কনটেন্ট শনাক্ত হলেই আইনি পদক্ষেপ করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে তা সরিয়ে দেওয়ার নির্দেশও পাঠানো হচ্ছে'।

আরও পড়ুন

২০ বছরের লুকোচুরির ইতি! অবশেষে গ্রেফতার ১ কোটি টাকার একমাত্র জীবিত শীর্ষ মাও নেতা
জুলাই ২৯, ২০২৬

মাওবাদী সংগঠনের একমাত্র জীবিত পলিটব্যুরো সদস্য মিসির বেসরা পুলিশের জালে

লোকসভায় বিলকিস ধর্ষণকাণ্ডে শিক্ষামন্ত্রীকে নিশানা প্রিয়াঙ্কার! ক্ষমা দাবি বিজেপির
জুলাই ২৮, ২০২৬

প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনায় নতুন বিতর্ক, প্রহ্লাদ যোশীকে নিশানা করে মন্তব্যের পর সংসদে তীব্র বাগ্‌বিতণ্ডা

এবার বিক্ষোভের পথে জেন আলফা! চাপে পড়ে নতিস্বীকার যোগী সরকারের
জুলাই ২৮, ২০২৬

স্কুলে বিদ্যুৎ, পাখা, পানীয় জল-সহ একাধিক পরিকাঠামোগত সমস্যার প্রতিবাদে ক্লাস বয়কট

নিটে মৃত পড়ুয়াদের পরিবার শোক! হোটেলে আরশোলাদের উদযাপন, সংযমবার্তা ক্ষুব্ধ সোনমের
জুলাই ২৮, ২০২৬

কাঁদছে নিটে মৃত পড়ুয়াদের পরিবার, বিলাসবহুল হোটেলে উদযাপন

প্রশ্নফাঁস রুখতে কেন্দ্র ব্যর্থ এখন বিল এনে দায় এড়াছে , মোদি সরকারকে তোপ অভিষেকের
জুলাই ২৮, ২০২৬

প্রশ্নফাঁস বিলে সমর্থন করলেও মোদি সরকারকে তোপ অভিষেকের

নিট আন্দোলনে বড় মোড়! অপরাধমূলক রেকর্ড না থাকলে মুক্তির নির্দেশ আদালতের
জুলাই ২৮, ২০২৬

নিট আন্দোলন মামলায় গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ! পড়ুয়াদের স্বস্তি, একাধিক রাজ্যের কাছেও জবাব তলব শীর্ষ আদালতের

মোদি-শাহের পাশে কাকলি! NDA-এর বৈঠককে ঘিরে বাড়ছে জল্পনা
জুলাই ২৮, ২০২৬

NDA-এর বৈঠকে আসন বিন্যাস ঘিরে শুরু হয়েছে বিতর্ক

মধ্যরাতের বৈঠকে বড় আশ্বাস! নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের পথে কেন্দ্র
জুলাই ২৮, ২০২৬

বিহার-অসমের পর এনডিএ শাসিত রাজ্যগুলিতেও একই পদক্ষেপের ইঙ্গিত

শমীকের সঙ্গে খোশমেজাজে জুন মালিয়া , সংসদে সৌজন্য সাক্ষাতে বাড়ল জল্পনা
জুলাই ২৭, ২০২৬

এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা

প্রতিবাদ গণতন্ত্রেরই অংশ! নিট আন্দোলন নিয়ে পড়ুয়াদের পাশে নির্মলা
জুলাই ২৭, ২০২৬

ছাত্র আন্দোলনের প্রশংসা, মোদি সরকারের ভূমিকাতেও আস্থা

এসি ঘরে বসে থাকা কর্মী নই! সংসদে ফিরেই কংগ্রেসকে কড়া জবাব ধর্মেন্দ্রর
জুলাই ২৭, ২০২৬

ইস্তফার পর প্রথম সংসদে বিজেপির উষ্ণ অভ্যর্থনা, জয়রাম রমেশের মন্তব্যের পাল্টা আক্রমণ প্রাক্তন শিক্ষামন্ত্রীর

ধর্মেন্দ্রর ইস্তফা শুধু শুরু! হাসপাতাল থেকে ছাড়া পেয়েই নতুন বার্তা সোনমের
জুলাই ২৭, ২০২৬

রাজঘাটে গান্ধিকে শ্রদ্ধা, শিক্ষা সংস্কার ও শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে ফের সরব সমাজকর্মী

শেষ মুহূর্তে বাতিল মুখ্যমন্ত্রীর দিল্লি সফর , হচ্ছে না NCPI সাংসদদের সঙ্গে বৈঠক
জুলাই ২৭, ২০২৬

রাজ্যের প্রশাসনিক জরুরির জন্যই হচ্ছে না বৈঠক

ডিপফেকে নাম জড়িয়ে ভুয়ো প্রচার! মেটা-এক্সের বিরুদ্ধে আইনি লড়াইয়ে গডকরী
জুলাই ২৭, ২০২৬

ই২০ পেট্রল বিতর্কে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ, এবার সমাজমাধ্যম সংস্থাগুলির বিরুদ্ধে আইনি পথে কেন্দ্রীয় মন্ত্রী

দিল্লির রাজনীতিতে নয়া সমীকরণ , মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI-এর সাংসদরা
জুলাই ২৭, ২০২৬

মঙ্গলবার বঙ্গভবনে বৈঠকে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের