নিজস্ব প্রতিনিধি , লখনউ - দিল্লিতে নিট আন্দোলনের আবহের মধ্যেই এবার উত্তরপ্রদেশে স্কুল পড়ুয়াদের বিক্ষোভ ঘিরে শুরু হল জোর চর্চা। শিক্ষাঙ্গনের নানা সমস্যার প্রতিবাদে পথে নামে পড়ুয়ারা। ক্লাস বয়কট করে রাস্তায় নামে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা। কয়েক ঘণ্টার মধ্যেই নড়েচড়ে বসে প্রশাসন। আন্দোলনকারীদের অধিকাংশ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।
ঘটনাটি ফতেহপুর জেলার কিষাণপুরের সর্বোদয় ইন্টার কলেজের। দীর্ঘদিন ধরেই ক্ষোভ বাড়ছিল পড়ুয়াদের মধ্যে। স্কুলে একের পর এক সমস্যার অভিযোগ ওঠে। ক্যাম্পাসে বিদ্যুতের ব্যবস্থা ছিল না। অধিকাংশ শ্রেণিকক্ষে পাখাও ছিল না। পানীয় জলের সংকটও ছিল প্রকট। ডেস্ক ও বেঞ্চের অবস্থাও ছিল বেহাল। বারবার কর্তৃপক্ষকে জানানো হয়। তবুও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ।
শেষ পর্যন্ত ক্লাস বয়কটের সিদ্ধান্ত নেয় পড়ুয়ারা। নবম থেকে দ্বাদশ শ্রেণির শতাধিক ছাত্রছাত্রী রাস্তায় নেমে পড়ে। জাতীয় পতাকা হাতে ছিল তাদের। সঙ্গে ছিল বি আর আম্বেদকরের ছবিও। নিজেদের দাবি রঙিন পোস্টারে লিখে বিক্ষোভ দেখায় তারা। স্লোগানও দিতে থাকে। পড়ুয়াদের অভিযোগ, বিদ্যুৎ, জল কিংবা পাখার দাবি তুললেই ফেল করিয়ে দেওয়ার ভয় দেখানো হতো। প্রচণ্ড গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়তেন। কয়েকজন শিক্ষক অশালীন আচরণ করেছেন বলেও অভিযোগ তোলে তারা। ছাত্রদের পাশাপাশি আন্দোলনে শামিল হয় ছাত্রীরাও।
বিক্ষোভ শুরু হতেই কর্তৃপক্ষ পড়ুয়াদের বোঝানোর চেষ্টা করে। পরে প্রশাসনও হস্তক্ষেপ করে। জেলা স্কুল পরিদর্শকের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকের পর অধিকাংশ দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়। বিজ্ঞান বিভাগের জন্য আলাদা ল্যাব তৈরির দাবি আপাতত স্থগিত রাখা হয়েছে। কারণ, সেই কাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। তবে বাকি সব পরিকাঠামোগত সমস্যা দ্রুত মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে।
জেলা স্কুল পরিদর্শক রাকেশ কুমার বলেন, 'শিক্ষার্থীদের একটি দাবি ছাড়া বাকি সব প্রস্তাব গ্রহণ করা হয়েছে। আগামীকালের মধ্যে প্রতিটি শ্রেণিকক্ষে চারটি করে পাখা বসানো হবে। বৈদ্যুতিক সংযোগও মেরামত করা হবে। এক মাসের মধ্যে নতুন ডেস্ক ও বেঞ্চ দেওয়া হবে। ওয়াটার কুলারের ব্যবস্থা করা হবে। মিড-ডে মিলের মেনুতেও পরিবর্তন আনা হবে। বিজ্ঞান বিভাগের দাবি পূরণে একটি ল্যাব প্রয়োজন। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিও লাগবে। তাই আপাতত সেই বিষয়টি বিবেচনাধীন রয়েছে'।
প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনায় নতুন বিতর্ক, প্রহ্লাদ যোশীকে নিশানা করে মন্তব্যের পর সংসদে তীব্র বাগ্বিতণ্ডা
কাঁদছে নিটে মৃত পড়ুয়াদের পরিবার, বিলাসবহুল হোটেলে উদযাপন
প্রশ্নফাঁস বিলে সমর্থন করলেও মোদি সরকারকে তোপ অভিষেকের
নিট আন্দোলন মামলায় গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ! পড়ুয়াদের স্বস্তি, একাধিক রাজ্যের কাছেও জবাব তলব শীর্ষ আদালতের
NDA-এর বৈঠকে আসন বিন্যাস ঘিরে শুরু হয়েছে বিতর্ক
বিহার-অসমের পর এনডিএ শাসিত রাজ্যগুলিতেও একই পদক্ষেপের ইঙ্গিত
এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা
ছাত্র আন্দোলনের প্রশংসা, মোদি সরকারের ভূমিকাতেও আস্থা
ইস্তফার পর প্রথম সংসদে বিজেপির উষ্ণ অভ্যর্থনা, জয়রাম রমেশের মন্তব্যের পাল্টা আক্রমণ প্রাক্তন শিক্ষামন্ত্রীর
রাজঘাটে গান্ধিকে শ্রদ্ধা, শিক্ষা সংস্কার ও শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে ফের সরব সমাজকর্মী
রাজ্যের প্রশাসনিক জরুরির জন্যই হচ্ছে না বৈঠক
ই২০ পেট্রল বিতর্কে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ, এবার সমাজমাধ্যম সংস্থাগুলির বিরুদ্ধে আইনি পথে কেন্দ্রীয় মন্ত্রী
মঙ্গলবার বঙ্গভবনে বৈঠকে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী
সংসদে তুমুল হইচইয়ের মধ্যেই বিল পেশ, বিরোধীদের প্রতিবাদ, বিজেপির সংবর্ধনায় নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রী
মদ্যপ স্বামীর হামলায় প্রাণ গেল ৮ মাসের গর্ভবতীর, পাঁচ বছরের ছেলের বয়ানেই গ্রেফতার অভিযুক্ত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের