নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারীদের দাবি-দাওয়া নিয়ে ফের কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসল 'ককরোচ জনতা পার্টি'র নেতৃত্ব। গভীর রাতে হয় সেই বৈঠক। এরপরই নিট আন্দোলন ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। পাশাপাশি, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার ভবিষ্যৎ নিয়েও চর্চা তুঙ্গে।
সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন আন্দোলনের নেতারা। সেখানে সরকারের বিরুদ্ধে চুক্তি ভাঙার অভিযোগ তোলেন তাঁরা। তাঁদের দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ না নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই কথা রাখা হয়নি। বিহার, পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে বহু ছাত্রছাত্রীকে গ্রেফতার করা হয়েছে। অনেকেই হয়রানির মুখেও পড়েছেন। এই অভিযোগ সামনে আসার কয়েক ঘণ্টার মধ্যেই বিহার সরকার বিজ্ঞপ্তি জারি করে। সেখানে জানানো হয়, নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দায়ের হওয়া সব মামলা তুলে নেওয়া হবে। আটক পড়ুয়াদেরও মুক্তি দেওয়া হবে। গভীর রাতেই একই পথে হাঁটে অসম সরকার। তারাও একই সিদ্ধান্তের কথা জানায়।
এরপর প্রায় ৩ ঘণ্টা কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন 'ককরোচ' নেতৃত্ব। রাত প্রায় ১টা নাগাদ মুখপাত্র সৌরভ দাস বৈঠকের কথা জানান। তিনি বলেন, বিহার ও অসম সরকারের বিজ্ঞপ্তির কপিও তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে। কেন্দ্র আশ্বাস দিয়েছে, খুব শীঘ্রই বিজেপি ও এনডিএ শাসিত সব রাজ্য একই ধরনের বিজ্ঞপ্তি জারি করবে। আন্দোলনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আর কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলেও আশ্বাস দেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গে এই সিদ্ধান্ত কার্যকর হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, গত শুক্রবার কলকাতার ডোরিনা ক্রসিংয়ে বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়। সেই সময় পুলিশের দিকে জুতো ও জলের বোতল ছোড়ার অভিযোগ ওঠে আন্দোলনকারীদের একাংশের বিরুদ্ধে। ওই ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। কেন্দ্রের এই আশ্বাসের পর তাঁদেরও মুক্তি দেওয়া হবে কি না, তা নিয়েই এখন জোর জল্পনা।
সৌরভ দাস বলেন, 'সরকার আমাদের আশ্বাস দিয়েছে, আগামীকালের মধ্যেই বিভিন্ন রাজ্য থেকে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করা হবে। আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করা হবে। আটক পড়ুয়াদেরও মুক্তি দেওয়া হবে। এই বিষয়ে সরকার ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছে'।
এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা
ছাত্র আন্দোলনের প্রশংসা, মোদি সরকারের ভূমিকাতেও আস্থা
ইস্তফার পর প্রথম সংসদে বিজেপির উষ্ণ অভ্যর্থনা, জয়রাম রমেশের মন্তব্যের পাল্টা আক্রমণ প্রাক্তন শিক্ষামন্ত্রীর
রাজঘাটে গান্ধিকে শ্রদ্ধা, শিক্ষা সংস্কার ও শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে ফের সরব সমাজকর্মী
রাজ্যের প্রশাসনিক জরুরির জন্যই হচ্ছে না বৈঠক
ই২০ পেট্রল বিতর্কে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ, এবার সমাজমাধ্যম সংস্থাগুলির বিরুদ্ধে আইনি পথে কেন্দ্রীয় মন্ত্রী
মঙ্গলবার বঙ্গভবনে বৈঠকে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী
সংসদে তুমুল হইচইয়ের মধ্যেই বিল পেশ, বিরোধীদের প্রতিবাদ, বিজেপির সংবর্ধনায় নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রী
মদ্যপ স্বামীর হামলায় প্রাণ গেল ৮ মাসের গর্ভবতীর, পাঁচ বছরের ছেলের বয়ানেই গ্রেফতার অভিযুক্ত
পরিস্থিতির উন্নতি হলেও এখনও জলবন্দি ৫ লক্ষের বেশি মানুষ, একাধিক জেলায় চলছে ত্রাণ ও উদ্ধারকাজ
নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স ঘোষণা
রবিবার থেকে পরিষ্কার করা হচ্ছে যন্তর মন্তর
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও
শনিবার শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের