নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ছাত্র আন্দোলন ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হলো। রাজ্যসভায় সরব হয়েছে বিরোধীরা। এসএফআই নেত্রী ঐশী ঘোষকে ধরার চেষ্টার অভিযোগ ওঠে। সেই ইস্যুতেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। শাসক-বিরোধী বাগ্যুদ্ধে সরগরম হয় অধিবেশন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডার বক্তব্যে শুরু হয় তরজা।
মঙ্গলবার দিল্লিতে সিপিএমের কেন্দ্রীয় দফতরে পৌঁছয় পুলিশ। সিপিএমের অভিযোগ, যন্তরমন্তরের ছাত্র বিক্ষোভে যোগ দেওয়ার জেরেই এই পদক্ষেপ। পুরনো একটি মামলায় ঐশী ঘোষকে ধরার চেষ্টা চলছে। বুধবার বিষয়টি রাজ্যসভায় তোলেন সিপিএম সাংসদ জন ব্রিট্টাস। তাঁকে সমর্থন করেন মল্লিকার্জুন খড়্গে। বিরোধী দলনেতার দাবি, একটি সর্বভারতীয় দলের দফতরে ঢুকে পুলিশি অভিযান লজ্জাজনক। এরপরই জবাব দেন জেপি নড্ডা।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্দোলন করতে নামলে পুলিশি পদক্ষেপের জন্যও প্রস্তুত থাকতে হয়। আইনশৃঙ্খলা রক্ষাই পুলিশের দায়িত্ব। প্রয়োজন হলে ব্যবস্থা নিতেই হবে। নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। জানান, জরুরি অবস্থার সময় কংগ্রেস আমলেও তাঁকে বহুবার গ্রেফতার হতে হয়েছিল। ক্লাসরুম থেকেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল। নড্ডার বক্তব্য চলাকালীন ফের শুরু হয় হট্টগোল। তবুও বক্তব্য থামাননি তিনি। ব্রিট্টাসকে উদ্দেশ করে বলেন, আন্দোলনকারীরা আইন নিজের হাতে নিলে পুলিশও ব্যবস্থা নেবে। তাঁর দাবি, রাজনীতিতে এমন ঘটনা অস্বাভাবিক নয়।
নড্ডা বলেন, 'আইনশৃঙ্খলার পরিস্থিতিতে এটা খুবই স্বাভাবিক বিষয়। পুলিশ আইনশৃঙ্খলা বজায় রাখতে পদক্ষেপ করে। আমি নিজেও ছাত্র রাজনীতি করেছি। আমাকেও বহুবার গ্রেফতার করা হয়েছে। জরুরি অবস্থার সময়ে কংগ্রেস আমলে আমাকে ক্লাসরুম থেকেও বহুবার তুলে নিয়ে যাওয়া হয়েছিল'।
অন্যদিকে জন ব্রিট্টাসের দাবি, যন্তরমন্তরের আন্দোলনে যোগ দেওয়াই ছিল ঐশী ঘোষের একমাত্র অপরাধ। সেই কারণেই তাঁকে ধরার চেষ্টা হয়েছে। সিপিএমের দফতরে ঢুকেছিল দিল্লি পুলিশ। এমনই অভিযোগ করেন তিনি। তাঁর আরও দাবি, পুলিশকর্মীরা উর্দি পরেননি। মল্লিকার্জুন খড়্গেও সেই অভিযোগে সুর মেলান। তাঁর বক্তব্য, গণতন্ত্র ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েই এখন প্রশ্ন উঠছে।
অপব্যবহার রুখতে নতুন নীতি, একজন আধিকারিকের জন্য একটিই সরকারি গাড়ির সিদ্ধান্ত মোদি সরকারের
ককরোচ জনতা পার্টির বিক্ষোভ চলাকালীন সমাজমাধ্যমে বিতর্কিত পোস্ট, তদন্তে নেমে কড়া পদক্ষেপ পুলিশের
মাওবাদী সংগঠনের একমাত্র জীবিত পলিটব্যুরো সদস্য মিসির বেসরা পুলিশের জালে
প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনায় নতুন বিতর্ক, প্রহ্লাদ যোশীকে নিশানা করে মন্তব্যের পর সংসদে তীব্র বাগ্বিতণ্ডা
স্কুলে বিদ্যুৎ, পাখা, পানীয় জল-সহ একাধিক পরিকাঠামোগত সমস্যার প্রতিবাদে ক্লাস বয়কট
কাঁদছে নিটে মৃত পড়ুয়াদের পরিবার, বিলাসবহুল হোটেলে উদযাপন
প্রশ্নফাঁস বিলে সমর্থন করলেও মোদি সরকারকে তোপ অভিষেকের
নিট আন্দোলন মামলায় গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ! পড়ুয়াদের স্বস্তি, একাধিক রাজ্যের কাছেও জবাব তলব শীর্ষ আদালতের
NDA-এর বৈঠকে আসন বিন্যাস ঘিরে শুরু হয়েছে বিতর্ক
বিহার-অসমের পর এনডিএ শাসিত রাজ্যগুলিতেও একই পদক্ষেপের ইঙ্গিত
এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা
ছাত্র আন্দোলনের প্রশংসা, মোদি সরকারের ভূমিকাতেও আস্থা
ইস্তফার পর প্রথম সংসদে বিজেপির উষ্ণ অভ্যর্থনা, জয়রাম রমেশের মন্তব্যের পাল্টা আক্রমণ প্রাক্তন শিক্ষামন্ত্রীর
রাজঘাটে গান্ধিকে শ্রদ্ধা, শিক্ষা সংস্কার ও শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে ফের সরব সমাজকর্মী
রাজ্যের প্রশাসনিক জরুরির জন্যই হচ্ছে না বৈঠক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের