নিজস্ব প্রতিনিধি , দিল্লি - প্রশ্নফাঁস রুখতে কেন্দ্রের আনা সংশোধনী বিল ঘিরে সংসদে শুরু হলো নতুন বিতর্ক। লোকসভায় আলোচনার সময় বিস্ফোরক অভিযোগ করেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। নিশানায় ছিলেন নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী। তাঁর মন্তব্য ঘিরে শাসক ও বিরোধী শিবিরে তীব্র বাকযুদ্ধ শুরু হয়। পরে বিজেপি তাঁর কাছে ক্ষমা চাওয়ার দাবিও তোলে।
মঙ্গলবার লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল নিয়ে আলোচনা চলছিল। সেই বিতর্কেই বক্তব্য রাখেন ওয়ানাড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। কেন্দ্রের শিক্ষা নীতির সমালোচনা করেন তিনি। পাশাপাশি নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকেও নিশানা করেন। প্রিয়াঙ্কার অভিযোগ, বিজেপি এমন একজনকে শিক্ষামন্ত্রী করেছে, যিনি বিলকিস বানোর গণধর্ষণ মামলার দোষীদের সংবর্ধনা দিয়েছিলেন। এই মন্তব্যের পরই সরব হয়ে ওঠে শাসকদল। কিরেন রিজিজু ও নিশিকান্ত দুবে তীব্র আপত্তি জানান।
তাঁদের দাবি, কোনও প্রমাণ ছাড়া ব্যক্তিগত অভিযোগ করা হয়েছে। এরপর পাল্টা জবাব দেন কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। তিনি বলেন, অতীতেও সংসদে জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীকে নিয়ে প্রমাণ ছাড়াই নানা অভিযোগ করা হয়েছে। সেগুলি সংসদের নথিতেও রয়েছে। জবাবে নিশিকান্ত দুবে বলেন, তাঁদের অভিযোগের পক্ষে প্রমাণ ছিল। সংসদের নিয়মও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, ব্যক্তিগত অভিযোগের আগে স্পিকার ও সংশ্লিষ্ট মন্ত্রীকে জানানো বাধ্যতামূলক। প্রিয়াঙ্কা সেই নিয়ম মানেননি। তাই তাঁর ক্ষমা চাওয়া উচিত।
তবে প্রিয়াঙ্কা সাফ জানিয়ে দেন, তিনি ক্ষমা চাইবেন না। নিজের বক্তব্যের পক্ষে প্রমাণ দিতেও প্রস্তুত বলে জানান। শেষ পর্যন্ত স্পিকার তাঁর ওই মন্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। শুধু প্রহ্লাদ যোশী নন। সদ্য পদত্যাগী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকেও নিশানা করেন প্রিয়াঙ্কা। তাঁর প্রশ্ন, বিজেপি সাংসদরা তাঁকে কেন এত জাঁকজমক করে স্বাগত জানালেন? ধর্মেন্দ্র প্রধান কি কোনও সুপারস্টার? এমন আচরণে দেশের যুবসমাজের কাছে কী বার্তা যাবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
প্রিয়াঙ্কা গান্ধী বলেন, 'বিজেপি এমন একজনকে শিক্ষামন্ত্রী করেছে, যিনি একজন গর্ভবতী মহিলার ধর্ষকদের সংবর্ধনা দিয়েছেন। ধর্মেন্দ্র প্রধান কি কোনও সুপারস্টার? তাঁকে সংসদে এভাবে সংবর্ধনা দেওয়া হল কেন? এতে দেশের যুবসমাজের উদ্দেশে কী বার্তা যাবে?'।
স্কুলে বিদ্যুৎ, পাখা, পানীয় জল-সহ একাধিক পরিকাঠামোগত সমস্যার প্রতিবাদে ক্লাস বয়কট
কাঁদছে নিটে মৃত পড়ুয়াদের পরিবার, বিলাসবহুল হোটেলে উদযাপন
প্রশ্নফাঁস বিলে সমর্থন করলেও মোদি সরকারকে তোপ অভিষেকের
নিট আন্দোলন মামলায় গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ! পড়ুয়াদের স্বস্তি, একাধিক রাজ্যের কাছেও জবাব তলব শীর্ষ আদালতের
NDA-এর বৈঠকে আসন বিন্যাস ঘিরে শুরু হয়েছে বিতর্ক
বিহার-অসমের পর এনডিএ শাসিত রাজ্যগুলিতেও একই পদক্ষেপের ইঙ্গিত
এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা
ছাত্র আন্দোলনের প্রশংসা, মোদি সরকারের ভূমিকাতেও আস্থা
ইস্তফার পর প্রথম সংসদে বিজেপির উষ্ণ অভ্যর্থনা, জয়রাম রমেশের মন্তব্যের পাল্টা আক্রমণ প্রাক্তন শিক্ষামন্ত্রীর
রাজঘাটে গান্ধিকে শ্রদ্ধা, শিক্ষা সংস্কার ও শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে ফের সরব সমাজকর্মী
রাজ্যের প্রশাসনিক জরুরির জন্যই হচ্ছে না বৈঠক
ই২০ পেট্রল বিতর্কে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ, এবার সমাজমাধ্যম সংস্থাগুলির বিরুদ্ধে আইনি পথে কেন্দ্রীয় মন্ত্রী
মঙ্গলবার বঙ্গভবনে বৈঠকে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী
সংসদে তুমুল হইচইয়ের মধ্যেই বিল পেশ, বিরোধীদের প্রতিবাদ, বিজেপির সংবর্ধনায় নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রী
মদ্যপ স্বামীর হামলায় প্রাণ গেল ৮ মাসের গর্ভবতীর, পাঁচ বছরের ছেলের বয়ানেই গ্রেফতার অভিযুক্ত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের