নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মসজিদ থেকে মাইক খোলা নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল হাইকোর্ট। পুলিশের কথিত মৌখিক নির্দেশ এবং সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে মামলা করা হলেও, তা জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট করল আদালত। মঙ্গলবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের এই রায়ের পর মাইক ব্যবহার নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক ও আইনি বিতর্ক।
মসজিদ থেকে লাউডস্পিকার খুলে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। মামলাকারীর অভিযোগ ছিল, পুলিশ প্রশাসনের তরফে কোথাও মৌখিকভাবে মাইক খুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, আবার কোথাও পুলিশ গিয়ে মাইক খুলে দিয়েছে। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। তবে মঙ্গলবার মামলার শুনানিতে আদালত মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলে। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, প্রায় চার হাজার মসজিদ আপত্তি জানিয়েছে বলে দাবি করা হলেও, তাদের অধিকাংশকেই মামলায় পক্ষ করা হয়নি।
পাশাপাশি পুলিশের কোনও নির্দিষ্ট নির্দেশ বা বিধি লঙ্ঘনের প্রমাণও আদালতের সামনে পেশ করা হয়নি। সংবাদপত্রের প্রতিবেদনের উপর নির্ভর করেই মামলা এগিয়েছে বলেও আদালতের পর্যবেক্ষণ। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে দাবি করেন, পুলিশ প্রশাসনের তরফে মাইক বন্ধ বা খুলে নেওয়ার কোনও নির্দেশ দেওয়া হয়নি। তার বক্তব্য, মামলায় কোনও নির্দিষ্ট পুলিশ আধিকারিক বা কর্তৃপক্ষের নামও উল্লেখ করা হয়নি। ফলে অভিযোগগুলি অস্পষ্ট এবং পর্যাপ্ত প্রমাণের অভাব রয়েছে।
মামলা খারিজ হওয়ার পর মসজিদ কর্তৃপক্ষের হয়ে সওয়াল করা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, নির্দিষ্ট ডেসিবেল সীমা মেনে মাইকে আজান দেওয়া যাবে। তার দাবি, আদালতের রায়ের ফলে শুধু মৌখিক নির্দেশের ভিত্তিতে মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার সুযোগ থাকল না। তবে শব্দদূষণ সংক্রান্ত প্রচলিত আইন ও নির্ধারিত শব্দসীমা মেনে চলার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের