নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুদিনের সফরে শনিবার বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রথমে হুগলীর তারকেশ্বর, তারপর কলকাতা প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচিকে ঘিরে নিরাপত্তায় কড়াকড়ি এবং শহরজুড়ে বিশেষ ট্রাফিক ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। ফলে আজ ও আগামীকাল মহানগরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে জারি হয়েছে বিশেষ নিয়ন্ত্রণ।
শনিবার পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে তারকেশ্বরের সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই কর্মসূচি শেষে তিনি কলকাতায় এসে লোকভবনে রাত্রিযাপন করবেন। আগামীকাল, রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে রেড রোডে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কলকাতা পুলিশ শহরজুড়ে বিশেষ ট্রাফিক পরিকল্পনা কার্যকর করেছে।
লালবাজার সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত একাধিক রাস্তায় মালবাহী যান চলাচল নিষিদ্ধ থাকবে। তবে এলপিজি, সিএনজি, পেট্রোলিয়ামজাত পণ্য, অক্সিজেন, শাকসবজি, মাছ, ফল, দুধ ও ওষুধবাহী যান এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে, যাতে জরুরি পরিষেবায় কোনও ব্যাঘাত না ঘটে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যান্য মালবাহী যানকে বিকল্প রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
এছাড়াও শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত প্রধানমন্ত্রীর যাতায়াতের রুটে বিশেষ যান নিয়ন্ত্রণ বলবৎ থাকবে। প্রয়োজনে সাধারণ যানবাহনের ক্ষেত্রেও অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হতে পারে। শুধু তাই নয়, শনিবার বিকেল ৫টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট, এসপ্ল্যানেড রো ইস্ট, পুরনো কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদী বাগ দক্ষিণ সংলগ্ন একাধিক রাস্তা দুদিক থেকেই সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে পার্কিংয়েও কড়া নিয়ন্ত্রণ থাকবে বলে জানিয়েছে পুলিশ।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের