নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দূর্গাপুজোর এখনও বাকি বেশ কিছু মাস। কিন্তু তার আগেই রাজ্যের অন্যতম চর্চিত পুজো চেতলা অগ্রণী ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। শোনা যাচ্ছে, কলকাতার এই ঐতিহ্যবাহী পুজোর উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই সম্ভাবনাকে ঘিরেই চক্ষুদান কে করবে তা নিয়ে উঠছে প্রশ্ন।
দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় ও দর্শনার্থীদের ভিড়ে শীর্ষস্থানীয় পুজো চেতলা অগ্রণী। প্রতি বছর অভিনব থিম, সুসজ্জিত মণ্ডপ এবং আড়ম্বরপূর্ণ আয়োজনের জন্য এই পুজো বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তৃণমূল সরকারের আমলে প্রতিবছরই এই পুজোর উদ্বোধন করতেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু উদ্বোধনই নয়, দেবী দুর্গার চক্ষুদানের মতো গুরুত্বপূর্ণ আচারেও তাকে অংশ নিতে দেখা যেত।
রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর এবার সেই প্রথায় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। জানা যাচ্ছে, চলতি বছরের চেতলা অগ্রণীর দূর্গাপুজোর উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই জল্পনাকে ঘিরেই রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তৃণমূল জামানায় কার্যত এই পুজো মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ফিরহাদ হাকিমের পুজো বলেই পরিচিত ছিল। তবে এবার পালাবদলের পর পুজোর উদ্বোধনের দিনক্ষণ, কার্নিভ্যাল বা অন্যান্য কর্মসূচি নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
চেতলা অগ্রণী ক্লাব কর্তৃপক্ষ অবশ্য স্পষ্ট জানিয়েছে, রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, পুজোর ঐতিহ্য, রীতি-নীতি ও আয়োজনের ধারাবাহিকতায় কোনও পরিবর্তন হবে না। কালীঘাট তৃণমূল ও অন্য শিবিরের রাজনৈতিক সংঘাতেরও কোনও প্রভাব পড়তে দেওয়া হবে না পুজোর ওপর। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বোধনে এলে তিনি চক্ষুদান করবেন কি না, সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ক্লাব।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের