নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরও এক নাটকীয় মোড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া তৃণমূল কংগ্রেসের ক্রমশ চলে যাচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূলের হাতে। বিশেষ অধিবেশনে নতুন জাতীয় কর্মসমিতি গঠন করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পাশপাশি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার সিদ্ধান্তে তৃণমূলের অন্দরের সংঘাত নতুন মাত্রা পেয়েছে।
সোমবার নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে আয়োজিত হয় বিশেষ অধিবেশন। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কাউন্সিলর, জনপ্রতিনিধি ও প্রাক্তন জনপ্রতিনিধিরা যোগ দেন। পরিষদীয় দলের ধাঁচে আয়োজিত এই বৈঠকে নতুন জাতীয় কর্মসমিতি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২২ সালের ১২ ফেব্রুয়ারির পর প্রথমবার এই কমিটি পুনর্গঠিত হওয়ায় দলের সাংবিধানিক সংকট কাটানোর বার্তাও দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে হাওড়া মধ্যের বিধায়ক অরূপ রায়কে চেয়ারপার্সন করা হয়েছে। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও রথীন ঘোষ। সাধারণ সম্পাদক হয়েছেন জাভেদ খান, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সাবিনা ইয়াসমিন। কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে আখরুজ্জামান আনসারিকে। পাশাপাশি খুব শীঘ্রই রাজ্য কমিটি গঠনের কথাও ঘোষণা করা হয়েছে।
এদিনের অধিবেশনের মঞ্চ ও ব্যানারেও ধরা পড়ে নতুন রাজনৈতিক বার্তা। সেখানে তৃণমূলের প্রতীক থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না। পরিবর্তে স্থান পেয়েছে মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং ড. বি.আর. আম্বেদকরের ছবি। বৈঠকে বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর, দমদম, উত্তরপাড়াসহ একাধিক জেলার জনপ্রতিনিধি ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের