নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বিধ্বংসী ব্যাটিং না করেও যে সফলতা পাওয়া যায় তা বুঝিয়ে দিলেন। নিজের প্রতি বিশ্বাস রেখেই দেশের হয়ে সর্বস্ব উজাড় করে দিলেন। ব্যাট হাতে হোক বা বোলিংয়ে সর্বত্র নিজেকে সবরকম পরিস্থিতির জন্য তৈরি রেখেছেন। ঠিক সেই কারণেই কঠিন পরিস্থিতিতে তার হাতে বল তুলে দিতে পিছু পা হননি হরমনপ্রীত। এমনকি ভবিষ্যতেও হবেন না। ভারতীয় ক্রিকেটের সম্পদ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন দীপ্তি শর্মা। দেশের মাটিতে মহিলা বিশ্বকাপে অসামান্য প্রদর্শন সহ ইতিহাস গড়েছেন তিনি।
ফাইনালে অপরাজিত ৫৮ রানের গুরুত্বপুর্ণ ইনিংস খেলেন দীপ্তি। বল হাতে নিয়েছেন ৫ টি উইকেট। ভারতের রান যখন ৩০০ পেরোনো কঠিন , ঠিক সেই সময় থেকে স্কোরবোর্ড চালু রাখেন দীপ্তি। কোনোভাবেই সিঙ্গল বন্ধ হতে দেননি। ঠিক সেই কারণেই শেষঅবধি ৩০০ রানের দোরগোড়ায় পৌঁছায় ভারত। সবসময় নিজের সেরাটা নিংড়ে বের করে এনেছেন। ফলস্বরূপ টুর্নামেন্ট সেরার শিরোপা জিতেছেন।
দীপ্তি প্রথম ক্রিকেটার হিসেবে পুরুষ বা মহিলা দুই বিভাগের মধ্যে এক বিশ্বকাপ সংস্করণে ২০০ রান সহ ২০ উইকেটের ডাবল রেকর্ড করেছেন। ৯টি ম্যাচে, তিনি ৩০.৭১ গড়ে ও ৯০.৭১ স্ট্রাইক রেট সহ তিনটি অর্ধ শতরান সহ ২১৫ রান করেছেন। বল হাতে, তিনি ২৪.১১ গড়ে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে শেষ করেছেন।
ম্যাচ শেষে দীপ্তি বলেন , "সত্যি বলতে, আমরা এখনও এই ফলাফল বিশ্বাস করতে পারছি না। এটা স্বপ্নের মতো মনে হচ্ছে। কিন্তু আজ আমি খুব খুশি যে আমি এভাবে অবদান রাখতে পেরেছি। আমরা সবসময় প্রতিটি ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলো তুলে ধরার চেষ্টা করি। এছাড়াও, আমি ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। তারা আজ ভীষণ সমর্থন করেছে। তারা প্রতিটি খেলায় আমাদের এইভাবেই উৎসাহ দেয়। তাদের ছাড়া, এটা সম্ভব হত না। দল হিসেবে, এই ফলাফলের পর আমরা খুব ভালো বোধ করছি।"
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের