নিজস্ব প্রতিনিধি , নদীয়া - কলকাতার ফুটবলপ্রেমীদের ক্ষোভের আগুন এখনও নেভেনি।চোখের সামনে থেকেও মেসিকে চোখের দেখা দেখতে পারেননি তারা। অনেকেই নিজের সঞ্চয়টুকু দিয়ে মেসিকে দেখতে গিয়েছিলেন তবে সেই স্বপ্নপূরণ হয়নি। তেমনই অনেক কষ্ট করে টিকিট করে ফুটবল জাদুকরকে দেখতে গিয়েছিলেন রানাঘাটের মানিক দেবনাথ। মেসিঅন্তে প্রাণ তিনি। সেই দেখতে না পাওয়ার কষ্ট থেকেই ছোট্ট ছোলার ডালের ওপর মেসির প্রতিকৃতি আঁকলেন তিনি।

সূত্রের খবর , প্রায় সাতদিনের চেষ্টায় এই প্রতিকৃতি আঁকতে সফল হয়েছেন মানিক দেবনাথ। এর আগে অমিতাভ বচ্চন , সৌরভ গাঙ্গুলি , দিয়েগো ম্যারাডোনার ছবি অঙ্কন করেন। সাত দিনের প্রচেষ্টায় তার এই অসাধারণ প্রতিকৃতি প্রশংসা কুড়িয়েছে সকলের। জেলাবাসীদের থেকে ভালোবাসার জোয়ার ভেসে আসছে তার দিকে।

টিভি19 এর ক্যামেরার সামনে মানিক দেবনাথ বলেন , " আমি রামমন্দির উদ্বোধনের অনেক আগে থেকেই এই কাজ করছি। সেদিনই আমার খবরটা ছড়িয়ে পড়ে। আমি রামমন্দির ও রামলালার ছবিটি মন্দিরে রাখার প্রস্তাব পেয়েছি। মন্দির কমিটির সঙ্গে আমার কথা হয়েছ। আমার কলকাতায় শো আছে। তাই আমি দিতে পারিনি। তবে খুব শীঘ্রই আমি সেটা মন্দিরে রামমন্দির ও রামলালার প্রতিকৃতি মন্দিরে দেব।"

মানিক দেবনাথ আরও বলেন , "আমি মোদিজি ও তার মায়ের একটি ছবি মটর ডালের ওপর করেছি। আমি চাই মোদিজির হাতে সেটা তুলে দিতে। সেই নিয়ে সমস্তকিছু ঠিক হয়ে গেছে। এবার শুধু সময়ের অপেক্ষা যে কবে আমি প্রধানমন্ত্রীর হাতে সেই ছবি তুলে দিতে পারব।"
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
ফিফার বিরুদ্ধে পরোক্ষে সুর চড়ালেন রোনাল্ডো! বিশ্বকাপ শেষেও তুঙ্গে আর্জেন্টিনা বিতর্ক
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
ব্যালন ডি'অরজয়ী কেভিন কিগানের জীবনাবসান! বিশ্ব ফুটবলে শোকের ছায়া
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
মাদ্রিদজুড়ে উচ্ছ্বাসের আবহ, বিশ্বকাপজয়ী ফুটবলারদের ঘিরে বিশেষ কর্মসূচি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
সম্প্রচার থেকে সোশাল মিডিয়া, ফুটবল উন্মাদনায় নতুন বার্তা, ভারতীয় সমর্থকদের ভূমিকায় সন্তুষ্ট ফিফাও
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের