নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুবভারতী বিশৃঙ্খলাকাণ্ডে প্রধান অভিযুক্ত ছিলেন উদ্যোক্তা শতদ্রু দত্ত। তদন্তের জন্য তাকে জেলে রাখা হয়েছিল। তবে যুবভারতী কেলেঙ্কারি কাণ্ডের ৩৭ দিনের মাথায় জেলমুক্তি হল প্রভাবশালী শতদ্রুর। শর্তসাপেক্ষে জামিন পেলেন তিনি।
সোমবার বিধাননগর আদালতে তোলা হয় মেসিকাণ্ডে মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। শতদ্রুর আইনজীবীর দাবি ছিল, মামলার এই পর্যায়ে অগ্রগতি কিছু নেই। তার বক্তব্য অনুযায়ী , সকলকে জামিন দেওয়া হলে শতদ্রুকে কেন আটকে রাখা হচ্ছে? প্রথমে জামিনের আবেদন না মানলেও এরপর তাকে ছেড়ে দেওয়া হয়।১০ হাজার টাকাসহ দুটো সেকিউরিটি বন্ডের ভিত্তিতে ছেড়ে দেওয়া হল কলকাতার ক্রীড়া উদ্যোগপতিকে।
যুবভারতীতে বিশৃঙ্খলার দিনই শতদ্রু দত্তের বিরুদ্ধে আঙুল তোলেন ক্ষিপ্ত মেসি ভক্তরা। সেদিনই বিমানবন্দর থেকে আটক করা হয় তাকে। তদন্তের স্বার্থে তাকে হেফাজতে রাখা হয়েছিল বলে জানায় পুলিশ। আদালতে তোলার পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তার বিরুদ্ধে। এরপর একাধিকবার জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল। তবে অবশেষে শর্তসাপেক্ষে জামিন পেয়েই গেলেন শতদ্রু।
বিধাননগর দক্ষিণ থানায় ওই ঘটনা নিয়ে দু’টি পৃথক মামলা হয়েছিল। প্রথম মামলায় একমাত্র গ্রেফতার শতদ্রু। দ্বিতীয় মামলায় ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে আরও কয়েক জনকে গ্রেফতার করা হয়েছিল। আদালতে শতদ্রুর জামিনের বিরোধিতা করে পুলিশ জানিয়েছিল, প্রায় ৩৫ হাজার দর্শক মেসিকে দেখবেন বলে টিকিট কেটেছিলেন। যার মধ্যে ১৯ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল। জামিন পেলে শতদ্রু প্রভাব খাটিয়ে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা ছিল পুলিশের। তবে এবার সেই জল্পনাই সত্যি হল। জামিন পেয়ে গেলেন শতদ্রু।
উল্লেখ্য , শতদ্রুর রিষড়ার বাড়িতে তল্লাশি চালায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তল্লাশির পরই ব্যাঙ্ক ও নানা লেনদেন সংক্রান্ত হিসাব খতিয়ে দেখেন সিটের আধিকারিকরা। তারপরই শতদ্রুর ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়।
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের