নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মেসির কলকাতা সফর ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই কড়া অবস্থানে রাজ্য প্রশাসন। আসন্ন গঙ্গাসাগর মেলাকে ঘিরে কোনওভাবেই যাতে ‘ভিআইপি সংস্কৃতি’ মাথাচাড়া না দিতে পারে, সে বিষয়ে আগে থেকেই কড়া নির্দেশ দিয়েছিল নবান্ন। এবার মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে স্বয়ং সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত ১৫ ডিসেম্বর নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, গঙ্গাসাগর মেলায় সমস্ত রকম ভিআইপি সংস্কৃতি বন্ধ রাখতে হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির সম্ভাব্য সফর ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেখান থেকেই শিক্ষা নিয়ে এই সিদ্ধান্ত বলে জানা যায়। লক্ষাধিক মানুষের সমাগম হয় এমন কোনও কর্মসূচিতেই যেন বিশেষ সুবিধা বা আলাদা ব্যবস্থার অভিযোগ না ওঠে, সে দিকেই বিশেষ নজর দিচ্ছে রাজ্য।
এই প্রেক্ষাপটে প্রশাসনিক প্রস্তুতির বাস্তব চিত্র খতিয়ে দেখতে আগামী ৫ জানুয়ারি সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে পৌঁছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে একটি প্রস্তুতি বৈঠকে বসবেন তিনি। বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, বিদ্যুৎ সরবরাহ, সাফাই, যাতায়াত ব্যবস্থার মতন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন তিনি।
শুধু প্রশাসনিক বৈঠকই নয়, সাগর সফরের সময় মুখ্যমন্ত্রী একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন জানা গেছে। সবকিছু খতিয়ে দেখার পর ৬ জানুয়ারি কলকাতায় ফেরার কথা তার। মুখ্যমন্ত্রী আগেই নির্দেশ দিয়েছেন এই বছর গঙ্গাসাগর মেলায় কোনওভাবেই ভিআইপি সংস্কৃতি চলবে না। সেই নির্দেশ কার্যকর হচ্ছে কিনা এবং মেলার প্রস্তুতি কতটা সম্পূর্ণ হয়েছে, তা সরেজমিনে দেখতেই মুখ্যমন্ত্রীর এই সফর।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের