নিজস্ব প্রতিনিধি , মুম্বই - রঙিন দুনিয়ায় কামব্যাকের অপেক্ষায় সালমান খান। অন্যান্য কারণে শিরোনামে থাকলেও শেষ কয়েক বছরে ফিল্মি কেরিয়ারে মন্দা বাজার ভাইজানের। আপাতত মাতৃভুমি ছবি নিয়ে ব্যস্ত সালমান। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এল সালমানের বিশেষ মুহূর্ত। মধ্যরাতে অভিনেতার এই ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল চর্চা।
সালমান যে পশুপ্রেমী তা জানতে বাকি নেই কারোর। নতুন ছবির ব্যস্ত শিডিউলের মাঝেই নিজের পোষ্যকে নিয়ে মাঝরাতে খেলছেন ভাইজান। নিজেই সেই ছবি প্রকাশ্যে আনলেন সালমান। চলতি বছরের জানুয়ারিতেই ‘সুখ’-এর সঙ্গে পরিচয় করিয়েছিলেন সালমান। এবার তার সঙ্গে ছবি পোস্ট করে দাবাং লিখেছেন , 'তিনটে বেজে পঞ্চান্ন মিনিট, আমার সুখ’।
পোষ্যর সঙ্গে সময় কাটিয়ে যে সালমান ভীষণই খুশি তা মুখের চওড়া হাসিতেই স্পষ্ট। তবে মাঝরাতে ভাইজানের পোস্ট দেখে এক নেটিজেন মজা করে লিখেছেন , "ভাইয়ের রাতে ঘুম আসে না।" অভিনেত্রী টিনা দত্ত লিখেছেন , ভীষণই মিষ্টি পোষ্য। এছাড়াও ভালবাসার ইমোজিসহ ভুরি ভুরি মন্তব্য করেছেন অনুরাগীরা।
উল্লেখ্য , মাতৃভূমি ছবির মাধ্যমে ডুবতে চলা কেরিয়ার বাঁচানোর অপেক্ষায় ভাইজান। তবে এই ছবির শুটিং চলাকালীন অভিনেতা প্রশান্ত তামাংয়ের মৃত্যুতে ফের নতুন করে সাজানো হচ্ছে চিত্রনাট্য। তাই দিন-রাত এক করে কাজ করছেন ভাইজান। ভীষণই ব্যস্ত শিডিউল তার। সিনে বিশেষজ্ঞদের মতে এই ছবির মাধ্যমে নিঃসন্দেহে কামব্যাক হবে সালমানের।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের