69febabe4c088_Gallery_1778247967527
মে ০৯, ২০২৬ দুপুর ০৪:২৮ IST

মাধ্যমিকে মেধা তালিকায় নবদ্বীপের স্বর্ণাভ! রাজ্যে সপ্তম স্থান অধিকার করে জেলার মুখ উজ্জ্বল করল এই কৃতি ছাত্র

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - মাধ্যমিক পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য পেল নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র স্বর্ণাভ সর্দার। শুক্রবার প্রকাশিত মেধা তালিকায় ৬৯১ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছে সে। মেধাবী এই পড়ুয়ার অভাবনীয় সাফল্যে পরিবার, বিদ্যালয়সহ গোটা নবদ্বীপ এলাকা বর্তমানে গর্বের আবহ তৈরি হয়েছে। জেলার শিক্ষা মানচিত্রে স্বর্ণাভের এই জয়গান এখন সকলের মুখে মুখে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার এই কৃতি ছাত্র মেধা তালিকায় নিজের নাম তুলে নিয়ে খুশির জোয়ার এনেছে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি স্বর্ণাভের আলাদা এক একাগ্রতা ছিল, যার প্রতিফলন ঘটেছে তার মাধ্যমিকের ফলাফলে। তবে এই অভাবনীয় সাফল্যের পেছনে নির্দিষ্ট সময় বেঁধে পড়াশোনার চেয়েও যখন যতটুকু প্রয়োজন, সেই অনুযায়ী অধ্যয়ন করাকেই বেশি গুরুত্ব দিয়েছে সে। গণিত ও ভৌতবিজ্ঞান তার অত্যন্ত প্রিয় বিষয় হলেও, পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়িকা বই ও প্রতিটি বিষয়কেই সমান গুরুত্ব দিয়ে পড়েছিল স্বর্ণাভ।

পরিবার

পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলা ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতেও সে দারুণ ভালোবাসে। ব্যক্তিগত শখ ও পড়াশোনার মধ্যে এক আদর্শ ভারসাম্য বজায় রাখাই তার এই সাফল্যের মূল চাবিকাঠি। ছেলের এই সাফল্যে সর্দার পরিবারেও খুশির জোয়ার বইছে। স্বর্ণাভের বাবা সজল সর্দার পেশায় একজন গৃহশিক্ষক ও মা একজন আইসিডিএস কর্মী। ছোট থেকেই বাড়িতে পড়াশোনার উপযুক্ত পরিবেশ ও বড় দাদাকে অনুসরণ করে চলা তার এগিয়ে চলার পথকে আরও প্রশস্ত করেছে।

সাফল্যের বিষয়ে স্বর্ণাভ সর্দার জানায়, ‘র‍্যাঙ্ক হবে এটা আশা করেছিলাম। ভালো পরীক্ষা হয়েছিল। এই জায়গায় আসতে পেরে খুব ভালো লাগছে। আমার সফলতার পেছনে রয়েছে পরিবারের সদস্যদের পাশাপাশি বিদ্যালয় ও গৃহশিক্ষকদের অবদান। নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করিনি, তবে নিজেকে সফলতার শিখরে নিয়ে যেতে যতটা শ্রম দরকার, ততটা দিয়েছি। ভবিষ্যতে ডাক্তার হতে চাই'।

ছেলের সাফল্যে স্বর্ণাভের বাবা জানান, ‘আমরা ভীষণ খুশি। ও ছোটবেলা থেকেই পড়াশোনা ছাড়া অন্য কিছু খুব একটা ভাবত না। দিনরাত কঠোর পরিশ্রমের ফল আজ হাতে এসেছে। আমরা আশা করেছিলাম ও ১-১০ এর মধ্যে র‍্যাঙ্ক করবে, সেটাই হয়েছে। ওর দাদা বর্তমানে আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ছে, তাই তাকে দেখেই স্বর্ণাভ ওই পেশায় যেতে আগ্রহী। অভিভাবক হিসেবে ওর এই সাফল্যে আমরা গর্বিত'।

আরও পড়ুন

সাতগাছিয়ায় তৃণমূল নেতার উপর নৃশংস হামলা! অভিষেকের পোস্টে কাঠগড়ায় বিজেপি
আগস্ট ২৬, ২০২৬

জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি

কর্মী পুনর্বহালকে ঘিরে নদীয়ার গ্যাস গোডাউনে বিজেপি-মালিক সংঘর্ষ , রক্তাক্ত মণ্ডল সহ-সভাপতি
আগস্ট ২৬, ২০২৬

তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ

 

আবর্জনার স্তূপে শত শত আধার কার্ড ! আলিপুরদুয়ারে তদন্তে সিআইডি
আগস্ট ২৬, ২০২৬

জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য

রাসায়নিক মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নবদ্বীপে কারখানায় পুলিশের হানায় চাঞ্চল্য
আগস্ট ২৬, ২০২৬

রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে

মালদহে দিনমজুরের মৃত্যু দুর্ঘটনা নাকি অন্য কিছু? ব্রিজের নিচে খাড়ি থেকে দেহ উদ্ধার
আগস্ট ২৬, ২০২৬

গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
 

আন্দুলের আবাসনে ভয়াবহ আগুন ! অচেতন বৃদ্ধাকে উদ্ধার , হাসপাতালে মৃত্যু
আগস্ট ২৬, ২০২৬

আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক

তৃতীয় শ্রেণির ছাত্রীকে পড়াতে গিয়ে যৌন হেনস্তার অভিযোগ! ঝড়খালিতে গ্রেফতার ৭১ বছরের শিক্ষক
আগস্ট ২৬, ২০২৬

রাস্তাজুড়ে মানুষের ঢল! নবীর জন্মদিনে জুলুসে উৎসবের আবহ মালদহে
আগস্ট ২৬, ২০২৬

মহেন্দ্রপুর থেকে দৌলতপুর, একাধিক এলাকা পরিক্রমা করে জুলুসে সামিল বহু মানুষ

ভেড়ার শরীরে রক্ত! খামারে ঢুকে ভেড়ার ওপর যৌন নির্যাতনের অভিযোগ, নদীয়ার এক যুবকের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
 

বাগনানে ঝোপে নড়াচড়া দেখে চমক! কাছে যেতেই মিলল কচ্ছপ
আগস্ট ২৬, ২০২৬

১২ ঘণ্টা অ্যাম্বুলেন্স চালিয়ে পড়াশোনা ৫-৬ বার ব্যর্থতার পর ISRO-তে চাকরির ডাক পেলেন দেবজিৎ
আগস্ট ২৬, ২০২৬

রাখি পূর্ণিমায় প্রকৃতির ছোঁয়া! কৃষ্ণগঞ্জে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে পাতা-বীজে অভিনব রাখি
আগস্ট ২৬, ২০২৬

রাখির আগে শিলিগুড়ির বাজারে রঙিন ঝড়! কার্টুন থেকে LED, ভাইয়ের হাতে রাখি পরাতে হুড়মুড়িয়ে কেনাকাটা
আগস্ট ২৬, ২০২৬

দ্রব্যমূল্য রুখতে বাজারে পুলিশ, আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংসের দাম যাচাই নাগেরবাজারে!
আগস্ট ২৬, ২০২৬

আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
 

পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালেই রক্ত বিক্রির অভিযোগ ! এসিবির জালে ৩ টেকনিশিয়ান
আগস্ট ২৬, ২০২৬

ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের