নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের মহিলাদের জন্য দেওয়া প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১ জুন থেকেই চালু হচ্ছে বহুচর্চিত ‘অন্নপূর্ণা যোজনা’। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ৩ হাজার টাকা। বুধবার নবান্ন থেকে প্রকল্পের ফর্ম প্রকাশ করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারাও এবার অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন।
বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বুধবার থেকেই অনলাইনে আবেদন করা যাবে, আর অফলাইনে ফর্ম জমা নেওয়া শুরু হবে আগামী শুক্রবার থেকে। রাজ্য সরকার জানিয়েছে, ফর্ম পূরণের জন্য মোট ৯০ দিনের সময়সীমা রাখা হয়েছে, যাতে কোনও উপভোক্তা বাদ না পড়েন।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, যারা ২ জুনের মধ্যে ফর্ম পূরণ করতে পারবেন, তাদের অ্যাকাউন্টে ৩ জুন থেকেই ৩ হাজার টাকা ঢুকে যাবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম পূরণ করতে না পারলেও চিন্তার কারণ নেই। যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছিলেন, তারা আপাতত আগের মতো দেড় হাজার টাকা পেতে থাকবেন। পরে ফর্ম পূরণ করলেই তাদের ভাতা বেড়ে দাঁড়াবে ৩ হাজার টাকায়।
এই নতুন আবেদন প্রক্রিয়ার পিছনে মূল লক্ষ্য স্বচ্ছতা এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, আগের প্রকল্পে বহু মৃত ব্যক্তি, অবৈধ অনুপ্রবেশকারী, এমনকি পুরুষদের নামেও টাকা তোলা হচ্ছিল। প্রায় ৩০ লক্ষ ভুয়ো উপভোক্তার কথা উল্লেখ করে শুভেন্দু অধিকারী জানান, এবার কঠোর যাচাইয়ের মাধ্যমে প্রকৃত ভারতীয় মহিলা নাগরিকদের হাতেই পৌঁছে দেওয়া হবে সরকারি সহায়তা।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের