নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির ঘোষণায় উচ্ছ্বাসে ভাসছে রাজ্যের মহিলারা। মাসিক ভাতা ৫০০ টাকা বাড়তেই গ্রাম থেকে শহর সর্বত্র আনন্দের জোয়ার। ঢাকের তালে, উলুধ্বনিতে আর আবির খেলায় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন সাধারণ গৃহবধূরা।
লক্ষীবারে লক্ষীলাভ বাংলার মহিলাদের। বৃহস্পতিবার রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ আরও ৫০০ টাকা করা হয়েছে। আর এই বড় ঘোষণা হতেই খুশির আবহ ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায়। এতদিন অসংরক্ষিত শ্রেণির মহিলারা মাসে ১০০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা ১২০০ টাকা করে পেতেন। নতুন ঘোষণায় সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫০০ টাকা এবং ১৭০০ টাকা।
এই ভাতা বৃদ্ধিকে স্বাগত জানাতে কোথাও ঘন্টা-কাঁসর বাজিয়ে, কোথাও উলুধ্বনি দিয়ে আনন্দ প্রকাশ করেন মহিলারা। আবার অনেক জায়গায় আবির খেলায় মেতে উঠতে দেখা যায় মহিলাদের। সাধারণ মহিলাদের কথায়, মুখ্যমন্ত্রী আমাদের জন্য যা করেছেন তা আর কেউ করেনি। সবাই শুধু প্রতিশ্রুতি দেয় কিন্তু কেউ করে না। ৫০০ টাকা করে বেড়ে যাওয়ায় আমরা খুবই খুশি। অতিরিক্ত টাকা সংসারের ছোটখাটো খরচ সামলাতে বড় সহায়ক হবে।'
থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী সমর্থকেরা
দিনহাটার মহকুমাশাসকের দ্বারস্থ হন উদয়ন গুহ
ভোটের আগে বড় বার্তা তৃণমূলের
ভোটের ময়দানে ঝালমুড়ি নিয়ে রাজনীতি তুঙ্গে
খড়দহের সভায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা
প্রচারের ময়দান থেকে মমতাকে নিশানা যোগী আদিত্যনাথের
ঘটনায় আহত একাধিক কর্মী
ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
আইএসএফের বিরূদ্ধে অভিযোগ তৃণমূলের
ভোটের মঞ্চে ভিন্ন সুর অভিষেকের
মাছ কাটায় নজর কাড়লেন রুদ্রনীল ঘোষ
নিজের সমাজমাধ্যমে সেই ভিডিও পোস্ট করেন নরেন্দ্র মোদি
আইপ্যাক বন্ধ হওয়া নিয়ে জল্পনা উড়িয়ে দিলেন মমতা
ভোটের আগে নন্দীগ্রামে মাস্টারস্ট্রোক অভিষেকের
ফের একবার মমতার মুখে দিল্লি দখলের ডাক
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন