নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শীতের রাতে কলকাতা জুড়ে এখন ফুটবল উত্তাপ। শুক্রবার ভোররাতে শহরে আসছেন ফুটবল যাদুকর লিওনেল মেসি। মেসিকে স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত কলকাতার ফুটবলপ্রেমী সমর্থকরা। শুধু তাই নয় প্রশাসনের তরফ থেকেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এবার কলকাতায় তৈরি হল মেসির বাড়ি। মাত্র কয়েক ঘন্টায় তৈরি করা হল আর্জেন্টাইন তারকার বাড়ি।
সল্টলেক স্টেডিয়ামের অদূরে তৈরি হয়েছে ‘হোলা মেসি ফ্যান জোন। একটি হাউকিং কমপ্লেক্সে তৈরি করা হয়েছে এই ফ্যান জোন।মায়ামির বাড়ির আদলে মেসির বাড়ির প্রতিকৃতি তৈরি করা হয়েছে। তার বারান্দায় বসে রয়েছেন মেসি, তাঁর স্ত্রী আন্তোনেয়া রোকুজো ও তিন ছেলে মাতেয়ো, থিয়াগো ও সিরো।
বাড়ির ভেতরে রয়েছে সংগ্রহশালা। সেখানে মেসির জেতা বিভিন্ন ট্রফির প্রতিকৃতি রয়েছে। তার মধ্যে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা আমেরিকা, বিশ্বকাপ, ব্যালন ডি অর সহ সোনার বুট রয়েছে। মাঝের জায়গাটি সাজানো হয়েছে ৮৯৬টি ফুটবল দিয়ে। ফুটবলজীবনে এখনও পর্যন্ত ৮৯৬ গোল করেছেন মেসি।
বাড়ির দেওয়ালে থাকছে ২০০ মিটার লম্বা এলইডি স্ক্রিন, যেখানে মেসির ফুটবল খেলার বিভিন্ন দৃশ্য দেখানো হবে। গত ৯ ডিসেম্বর এই ফ্যান জোন খুলে দেওয়া হয়েছে। মাত্র ১০ টাকা প্রবেশ মূল্যের বদলে এই ফ্যান জোন সকলের জন্য সারাদিন খোলা থাকছে। এই ভাবনার দুই উদ্যোক্তা উত্তম সাহা সহ তার ছেলে প্রজ্ঞান।
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের