নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - শিক্ষার পরিকাঠামো বদলের স্বপ্ন দেখেছিলেন, সেই লড়াইয়ের মাশুলেই বাবাকে হারালেন ইন্দাসের তরুণ শেখ আবদুল হাফিজ। ছেলের উপর হামলার সময় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বাবা শেখ মাফিক। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শেষ পর্যন্ত রবিবার বর্ধমান হাসপাতালে মৃত্যু হয় পঞ্চাশোর্ধ্ব মাফিকের। কিন্তু বাবাকে হারিয়েও নিজের লড়াই থেকে একচুল সরলেন না হাফিজ। আর্থিক ক্ষতিপূরণের বদলে সরকারের কাছে তার একটাই দাবি, বাবার নামে তৈরি হোক একটি বিশ্বমানের স্কুল।
ইন্দাসের করিশুন্ডা গ্রামের বাসিন্দা শেখ আবদুল হাফিজের স্বপ্ন ছিল এলাকার শিক্ষা পরিকাঠামোর উন্নতি। স্থানীয় একটি প্রাথমিক স্কুলের বেহাল দশা দেখে প্রধান শিক্ষক থেকে প্রশাসনিক আধিকারিক সবার সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। শিক্ষার পরিবেশ উন্নত করার সেই উদ্যোগই শেষ পর্যন্ত তাকে বিপদের মুখে ফেলে দেয় বলে অভিযোগ। দিন কয়েক আগে হাফিজের বাড়িতে দুষ্কৃতীদের হামলার সময় ছেলেকে বাঁচাতে সামনে দাঁড়িয়েছিলেন তার বাবা শেখ মাফিক। হামলায় গুরুতর জখম হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে বর্ধমান হাসপাতালে মৃত্যু হয় তার।
একদিকে বাবাকে হারানোর শোক, অন্যদিকে পরিবারের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে আর্থিক সাহায্যের দাবি উঠতে পারত। সোমবার হাফিজের বাড়িতে গিয়ে তাকে সেই পরামর্শও দেন ককরোচ প্রতিনিধিদের পাশাপাশি সিপিএম নেতা শতরূপ ঘোষ এবং SFI- এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাসরা। কিন্তু সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন সদ্য পিতৃহারা তরুণ। তার বক্তব্য, 'আমাদের আর্থিক সাহায্য দরকার নেই।' সরকারের কাছে তার দাবি, যদি সত্যিই তাদের ক্ষতি হয়ে থাকে, তাহলে বাংলার যে কোনও প্রান্তে তার বাবার নামে একটি বিশ্বমানের স্কুল তৈরি করা হোক।
হাফিজের কথায়, সেই স্কুলে যেন প্রত্যেক পড়ুয়া বিনামূল্যে ভালো শিক্ষা পাওয়ার সুযোগ পায়। কারণ ব্যক্তিগত ক্ষতিপূরণের চেয়ে শিক্ষা ব্যবস্থার উন্নতিকেই বড় করে দেখছেন তিনি। তার স্পষ্ট বার্তা দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত করার যে লড়াই শুরু করেছেন, তা বাবাকে হারানোর পরও থামবে না। হাফিজের এই দাবির মধ্যে শুধু ব্যক্তিগত শোক নয়, রয়েছে একটি বৃহত্তর সামাজিক স্বপ্নও।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের