নিজস্ব প্রতিনিধি, কর্ণাটক - বুধবার মাঝরাতে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল কর্ণাটক। বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঝলসে মৃত্যু হয় কমপক্ষে ১০ জনের। আহত একাধিক যাত্রী। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি।
শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “কর্ণাটকের এই দুর্ঘটনা হৃদয়বিদারক। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।” মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটে বুধবার রাত ২টো ৩০মিনিট নাগাদ কর্ণাটকের চিত্রদুর্গে ৪৮ নম্বর জাতীয় সড়কে। বেঙ্গালুরু থেকে শিবমোগার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাসটি। উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। তারপরই বাসটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী, দমকল বাহিনী ও উদ্ধারকারী দল।
পুলিশ সূত্রে খবর, বাসটিতে ছিলেন ৩২ জন যাত্রী। আগুনে ঝলসে মৃত্যু হয় ১০ জনের। ইন্সপেক্টর জেনারেল রবিকান্ত গৌড়া জানিয়েছেন, “ট্রাকটি প্রথমে ডিভাইডারে ধাক্কা খায়। তারপরই সংঘর্ষ হয় বাসটির সঙ্গে।” প্রাথমিক তদন্তে অনুমান, ট্রাকটি বাসের জ্বালানি ট্যাঙ্কে ধাক্কা মারে। এর জেরেই আগুন লেগে যায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ট্রাক চালকের।
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের