নিজস্ব প্রতিনিধি , মুম্বই - এশিয়া কাপে তেমনভাবে নিজেকে মেলে ধরার সুযোগ পাননি। তবে ছন্দ বেশ ভালই। এরই জেরে ভারতীয় টি টোয়েন্টি দলের নিয়মিত সদস্য সঞ্জু স্যামসন। তবে হঠাৎই ফুটবলের গুরুদায়িত্ব পেলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার। প্রিমিয়ার লিগে ভারতের মুখ্য ভূমিকায় থাকবেন সঞ্জু।
ভারতে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রচারে সঞ্জুকে মুখ্য প্রচার দূত হিসেবে বিবেচনা করা হয়েছে। সোমবার প্রিমিয়ার লিগের তরফে এই ঘোষণা করা হয়েছে। ভারতের প্রিমিয়ার লিগের চরম জনপ্রিয়তা। লিভারপুল , ম্যানচেস্টার সিটি , চেলসি , আর্সেনাল তো আছেই , এছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা গিজগিজ করছে চারিদিকে। আর যাই হোক প্রিমিয়ার লিগের খেলা হাতছাড়া যাবেনা। প্রিয় দল জিতলেই সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাসের ছড়াছড়ি। সেই সুযোগই কাজে লাগাতে চাইছে প্রিমিয়ার লিগ।
তবে সঞ্জুকে দায়িত্ব দেওয়ার পর একটি নেতিবাচক দিকও উঠে এসেছে। যেখানে প্রশ্ন উঠছে , ভারতীয় ফুটবলারকে কেন এই দায়িত্ব দেওয়া হল না? ভারতীয় ফুটবলের অচলাবস্থার জেরেই কি বঞ্চিত হতে হল? প্রশ্নের উত্তর হিসেবে রয়েছ লিভারপুলের প্রতি সঞ্জুর অগাধ ভালবাসা। তিনি আগেই জানিয়েছিলেন ইংলিশ ক্লাব লিভারপুলের অন্ধভক্ত। নিয়মিত খেলাও দেখেন। সেই কারণেই হয়তো তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...