নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ক্রীড়াবিশ্বে নক্ষত্রপতন। প্রয়াত বিলিয়ার্ডসে প্রাক্তন বিশ্বজয়ী মনোজ কোঠারি। মাত্র ৬৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কলকাতা তথা গোটা ক্রীড়াবিশ্বে।
১৯৯০ সালে বিশ্ব বিলিয়ার্ডসে চ্যাম্পিয়ন হয়েছিলেন মনোজ। গত কয়েক সপ্তাহ ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন। সেই কারণেই চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি করানো হয়। ১০ দিন আগে সফলভাবে তাঁর লিভার প্রতিস্থাপনও হয়েছিল কিন্তু শেষরক্ষা হল না। সোমবার সকালে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে তারাদের দেশে পাড়ি দিলেন।
২০০৫ সালে তিনি কেন্দ্রীয় সরকারের ‘ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ক্রীড়াগুরু সম্মানও দিয়েছেন। ২০২৪ সালে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব তাঁকে লাইফটাইম অ্যাচিভমেন্ট দিয়ে সম্মানিত করেছিল। তাঁর ছেলে সৌরভ কোঠারি দু’বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। ওই একই মঞ্চে সৌরভ পেয়েছিলেন বর্ষসেরা ক্রীড়াবিদের সম্মান।
বিশ্বচ্যাম্পিয়ন হলেও অহংকার নামক জিনিসটি থেকে দূরেই থাকতেন। সকলের সঙ্গে হাসিমুখে কথা বলতেন। ভীষণই সহানুভূতিশীল একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার। এমনকি , মনোজ কোঠারির স্ত্রী বিলিয়ার্ডসে রাজ্য চ্যাম্পিয়ন, বাংলার হয়ে একাধিকবার জাতীয় স্তরে অংশ নিয়েছেন।
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের