নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের জনসভা থেকে একাধিক ইস্যুতে কেন্দ্র ও বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি। জ্বালানি সমস্যা থেকে শুরু করে ভোটার তালিকা বিতর্ক সব বিষয়েই সরব হন তৃণমূল নেত্রী।
নির্বাচনের প্রাক্কালে উত্তরবঙ্গ থেকে জোরকদমে প্রচার শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বের থেকে প্রচার শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, ' এই লড়াই কৌরবের সঙ্গে পাণ্ডবদের। আমরা পাণ্ডব আর বিজেপি কৌরব। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। বিজেপি এখন যা খুশি তাই করছে। কিন্তু মনে রাখবেন, অন্যায়ের বিরুদ্ধে পাণ্ডবরাই শেষ পর্যন্ত জয়ী হয়।'
গ্যাস বুকিং ও সিলিন্ডার ফুরিয়ে যাওয়া নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'গ্যাস ফুরিয়ে গেলে মানুষ কী করবে? মোদি সরকার আসার পর থেকে গ্যাসের দাম যে হারে বেড়েছে, তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। শুনছি আবার নাকি লকডাউনের মতো অ্যালার্টের কথা ভাবা হচ্ছে। নোটবন্দি করে মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল, এবারও আটকে রাখার চেষ্টা হতে পারে। তবে আমি ওদের বিশ্বাস করি না। কোভিডে লড়াই করেছি, এবারও পারব।'
এদিনের সভায় ভোটার তালিকা সংক্রান্ত বিতর্ক নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা। তিনি বলেন, ' বিচারাধীন বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তিনদিন আগে তালিকা প্রকাশিত হলেও কেন এখনও তা বুথে টাঙানো হলো না?এখনও ৪০ শতাংশ নাম বাদ দিয়েছে, মাত্র ৬০ শতাংশ তুলেছে। এটাও সম্ভব হয়েছে সুপ্রিম কোর্টের লড়াইয়ের জন্য।'
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের