নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আবহে দুর্নীতি ইস্যুতে রাজনৈতিক সংঘাত তুঙ্গে। শুক্রবার বিজেপির পক্ষ থেকে নির্বাচনী ইস্তেহার বা সংকল্পপত্র প্রকাশ করা হয়। সেখানে একাধিক ইস্যুতে শাসক দলকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বিকেলেই সাংবাদিক বৈঠক করে তার পাল্টা জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিজেপির ইস্তাহারে এবার ‘সোনার বাংলা’ শব্দবন্ধটি না থাকা নিয়ে তীব্র কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, 'আগের বার সোনার বাংলার কথা বলা হয়েছিল, এবার সেই কথাটি নেই। কারণ, গত ৬ মাসে কমিশনের মাধ্যমে বাংলায় প্রশাসন চালিয়ে তারা বুঝে গেছে যে, বাংলা ইতিমধ্যেই সোনার বাংলা হয়ে গেছে।'
শুধু তাই নয়, পাশপাশি, সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ছবি তুলে ধরেন, যেখানে অমিত শাহ বিমানবন্দর থেকে নামার পর এক ব্যক্তির কাছ থেকে ফুল নিচ্ছেন বলে দেখা যায়। তৃণমূলের দাবি, ওই ব্যক্তি আসানসোলের পরিচিত কয়লা মাফিয়া জয়দেব খাঁ। এই ছবি দেখিয়ে অভিষেক প্রশ্ন তোলেন, 'বিজেপি নাকি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে শ্বেতপত্র প্রকাশ করবে। আসানসোলের সব থেকে বড় কোল মাফিয়া অমিত শাহকে ফুল দিচ্ছে।জিজ্ঞেস করবেন, ক’পয়সা নিয়েছেন, আর কতবার একে ইডি-সিবিআই ডেকেছে? বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নিদর্শন।'
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের