নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - দিনদুপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল ২ ছাত্রীর, জখম আরও ৪ জন। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে খাগড়াবাড়ি এলাকায়। খবর পেয়ে পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে কোচবিহারের এম.জে.এন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার বাসিন্দা অসীম বর্মন পেশায় একজন টোটোচালক। অন্যান্য দিনের মতোই তিনি গাড়িতে যাত্রী নিয়ে রাজারহাট থেকে খাগড়াবাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় কালী মন্দির সংলগ্ন এলাকায় হঠাৎ পেছন থেকে আসা একটি চারচাকা গাড়ি সজোরে তার টোটোতে ধাক্কা মারে।
সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে টোটোটি ভারসাম্য হারিয়ে উল্টে রাস্তার ধারে ছিটকে পড়ে। এই ভয়াবহ ঘটনায় গাড়িতে থাকা ২ ছাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর জখম হন সঙ্গে থাকা আরও ৪ জন যাত্রী। স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঘটনার প্রত্যক্ষদর্শী দেবজিৎ ঘোষ জানান, ‘পেছন দিক থেকে একটি গাড়ি এসে জোরে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে চারপাশে ভিড় জমে যায়। টোটোচালক আমার কাকা। দু’জনের মৃত্যু হয়েছে। কাকার অবস্থাও সংকটজনক। আহতরা সুস্থ হয়ে উঠুক এটাই চাই'।
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের