নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - রাস মেলায় জীবন্ত জলপরী। রাজ আমলের প্রথা মেনে মদনমোহন মন্দিরে শুরু হয়েছে রাস উৎসব। তাদের এবারের প্রধান আকর্ষণ হলো মানুষের দ্বারা জীবন্ত জলপরী। ছোট থেকে বড় সকলেই ভিড় জমাচ্ছে তা দেখার জন্য।
কোচবিহারের মদনমোহন মন্দিরের রাস জগৎ বিখ্যাত। এই রাস চলবে ৫ই নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত। এবারে তাদের বিশেষ আকর্ষণ মানুষের দ্বারা জীবন্ত জলপরী। প্রবেশপথে রয়েছে জলের টানেল আর মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের রঙের মাছ। সেই মাছ দেখতে দেখতে এগোলেই দেখা যাবে জলপরী। ছোট থেকে বড় সকলকেই জলপরী দেখে আনন্দ উপভোগ করছেন। এছাড়াও জলের মধ্যে জলপরীরা দেখাচ্ছে বিভিন্ন খেলা। এই জলপরী দেখার মূল্য মাত্র ১০০ টাকা । তবে, ছোটদের জন্য কোনো প্রবেশমূল্য নেই।
এক শিশু দর্শনার্থী জানিয়েছে, "জলপরী দেখে অনেক ভালো লেগেছে। এই প্রথম জলপরী দেখলাম আমি। যেন মনে হচ্ছে সমুদ্রের তলায় এসে গেছি। নানা রঙের মাছও দেখতে পেয়েছি। সবটা পুরো গল্পের মতো মনে হচ্ছিল। আবারও জলপরী দেখতে আসার ইচ্ছা আছে আমার।"
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের