নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বোমা-বন্দুক মজুতের বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হল রাজ্যের রাজনৈতিক অঙ্গন। অভিযোগের পরই রাজ্যপাল সিভি আনন্দ বোস নির্দেশ দিলেন রাজভবনে বিশেষ তল্লাশি অভিযানের। সোমবার দুপুরে বম্ব স্কোয়াড, কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশের যৌথ অভিযানে উত্তপ্ত রাজভবন চত্বর।
রাজভবনে বোমা ও আগ্নেয়াস্ত্র মজুত থাকার অভিযোগ তুলে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে দাবি করার পরই নড়েচড়ে বসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অভিযোগের সত্যতা যাচাই করতে দ্রুত তল্লাশি অভিযানের নির্দেশ দেন তিনি। সোমবার বেলা আড়াইটে নাগাদ রাজভবনে পৌঁছে যায় বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড, কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী ও কলকাতা পুলিশের বিশেষ দল।
সোমবার রাজভবনের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়, স্বচ্ছতার স্বার্থে এই পুরো অভিযান সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমের জন্য সরাসরি সম্প্রচার করা হবে। সেই কারণে সকাল থেকেই রাজভবন খালি করে দেওয়া হয়। রাজ্যপাল বোসও উত্তরবঙ্গ সফর সংক্ষিপ্ত করে কলকাতায় ফিরে আসেন এই তল্লাশি অভিযান প্রত্যক্ষ করতে। তল্লাশি অভিযানের নির্দেশকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তল্লাশি অভিযান শুরু হতেই রাজভবন থেকে সকল সদস্যকে বের করে দেওয়া হয়।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের