নিজস্ব প্রতিনিধি , দিল্লি - লোকসভার অন্দরেই এবার শালীনতা ও সংসদীয় আচরণ নিয়ে তীব্র বিতর্ক। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার গুরুতর অভিযোগ তুললেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শুধু অভিযোগই নয়, লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দিয়ে বহিষ্কারের দাবি তুলেছেন বারাসাতের সাংসদ। ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সূচনা ঘটেছে।
লোকসভার স্পিকার ওম বিড়লাকে লেখা চিঠিতে কাকলি ঘোষ দস্তিদার অভিযোগ করেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন এবং নারীবিদ্বেষী মন্তব্য করেছেন। তার দাবি, এই ধরনের আচরণ শুধু একজন সাংসদের মর্যাদার পরিপন্থী নয়, সংসদের পরিবেশকেও কলুষিত করছে। কাকলির বক্তব্য, তিনি একাই নন, সংসদের আরও একাধিক মহিলা সাংসদও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আপত্তিকর মন্তব্যের শিকার হয়েছেন। একাধিকবার এমন ঘটনা ঘটেছে বলেই তিনি স্পিকারকে জানিয়েছেন।
কাকলির অভিযোগ, কিছু কিছু আলোচনার সময় কল্যাণ এমন ভাষা ব্যবহার করেন, যা মহিলা সাংসদদের জন্য অত্যন্ত অস্বস্তিকর এবং অসম্মানজনক। চিঠিতে কাকলি আরও উল্লেখ করেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণ লোকসভার ৩৪৯ নম্বর বিধির পরিপন্থী। তার মতে, সংসদের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে এই ধরনের মন্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তাই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। প্রয়োজনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভা থেকে বহিষ্কার করার দাবিও তুলেছেন।
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের