নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে প্রশাসনিক রদবদলের ধারাবাহিকতায় ফের বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের অন্দরে। এক ধাক্কায় ওসি ও অ্যাডিশনাল ওসি পদে মোট ৩৩ জন ইন্সপেক্টরকে বদলি করল লালবাজার। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বহু বছর পর একসঙ্গে কলকাতার দুটি থানার দায়িত্ব পেলেন দুই মহিলা অফিসার। আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করতেই এই রদবদল বলে মনে করছে প্রশাসনিক মহল।
বৃহস্পতিবার জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী, শহরের প্রায় ২০টি থানার ওসি বদল করা হয়েছে। উত্তর কলকাতার সিঁথি থানার নতুন ওসি হয়েছেন চামেলি মুখোপাধ্যায়। এর আগে তিনি উল্টোডাঙা মহিলা থানার ওসি ছিলেন এবং নির্বাচনের সময় কিছুদিন কালীঘাট থানার দায়িত্বও সামলেছিলেন। অন্যদিকে, টালিগঞ্জ মহিলা থানার ওসি রূপা সিংকে সরশুনা থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বহু বছর পর কলকাতার দুটি সাধারণ থানার নেতৃত্বে একসঙ্গে দুই মহিলা অফিসারকে বসানোকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এছাড়া ভবানীপুর থানার নতুন ওসি হয়েছেন রাজীব চট্টোপাধ্যায়। সেখানকার প্রাক্তন ওসি সৌমিত্র বসুকে পাঠানো হয়েছে স্পেশাল টাস্ক ফোর্সে। চেতলা থানার দায়িত্ব পেয়েছেন মৌসম চট্টোপাধ্যায়, পার্ক স্ট্রিট থানার নতুন ওসি হয়েছেন অমিত চট্টোপাধ্যায় এবং ভাঙড় থানার দায়িত্বে এসেছেন গৌতম রুজ। রাজ্যে সরকার পরিবর্তনের পর কলকাতা পুলিশে এটি দ্বিতীয় বড় রদবদল। এর আগেই কলকাতা পুলিশের শীর্ষ স্তরেও একাধিক গুরুত্বপূর্ণ বদল আনা হয়েছিল।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের