নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভারতীয় ফুটবলের দুই প্রধান ক্লাব ইস্টবেঙ্গল মোহনবাগান। দুই দলের হয়েই খেলেছেন আনসুমানা ক্রোমা। কলকাতা ময়দানে খেলার সময় বাঙালি কন্যা পূজার সঙ্গে গাঁটছড়া বাঁধেন ক্রোমা। বিয়ের ছয় বছরের মাথায় আচমকা দুঃসংবাদ। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ফুটবলারের স্ত্রী। তাঁর মৃত্যুতে শোকের ছায়া কলকাতা ময়দানে।
সূত্রের খবর , "এর আগে থেকে কখনও শারীরিক অসুস্থতা দেখা দেয়নি পূজার। মঙ্গলবার রাতে দুধ-মুড়ি খেয়ে ঘুমোতে যান। পরে শৌচাগারে যাওয়ার জন্য ওঠেন। সেখানেই পড়ে যান। মুখ থেকে গ্যাঁজলা উঠতে থাকে। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। হৃদ্রোগের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন চিকিৎসকেরা।
সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে ক্রোমা লিখেছেন, "আমাদের ছেড়ে বড্ড তাড়াতাড়ি চলে গেলে সাদিয়া। কষ্টে বুক ভেঙে যাচ্ছে। কী করে আমাদের পাঁচ বছরের এবং দু’মাসের সন্তানকে জবাব দেব আমি জানিনা। আমার মুখে কোনো ভাষা নেই।"
উল্লেখ্য , ২০১৯ সালে পূজার সঙ্গে বিয়ে হয় ক্রোমার। কলকাতা ময়দানে ফুটবল খেলতে খেলতেই আলাপ হয়। সেখান থেকে প্রেম করেন। এরপর বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ের পর পূজার নাম বদলে হয় সাদিয়া। ক্রোমার সঙ্গে তাঁর দু’টি সন্তানও রয়েছে। বড়টির বয়স পাঁচ বছর। ছোটটি মাত্র দু’মাসের।
প্রীতি ও প্রিয়া সেমিফাইনালে, অন্তত ব্রোঞ্জ নিশ্চিত দুই ভারতীয় বক্সারের
১০ হাজার মিটারে প্রথম ভারতীয় হিসেবে পদক গুলবীরের, ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জিতলেন হরজিন্দর কৌর
দেশ-বিদেশে প্রতিযোগিতার খরচ সামলাতে হিমশিম খাচ্ছিল পরিবার, পাশে দাঁড়াল রাজ্য সরকার
দু'বছর বয়সে পোলিওয় হারান একটি পা, ৩৪ বছর বয়সে শুরু খেলাধুলা
একসময় বাবার গলায় উঠেছিল পদক, রেকর্ড গড়েও অল্পের জন্য হাতছাড়া হল সোনা
একসময় ছিলেন ভক্ত! এবার নিজের আইডল মনিকা বাত্রাকেই হারিয়ে আলোচনার কেন্দ্রে ১৬ বছরের বাঙালি টেবিল টেনিস তারকা
পঞ্চম দিনে ভারতের সেরা সাফল্য, শর্মিলার সোনার সঙ্গে এল চারটি রুপো ও একটি ব্রোঞ্জ
৫৩ কেজি বিভাগে দুরন্ত লড়াইয়ের পর রুপো জিতলেন জ্ঞানেশ্বরী যাদব, ভারোত্তোলনেই ভারতের পদকের সংখ্যা বেড়ে হল ৫
ফিটনেস পরীক্ষার শর্তে দলে জশপ্রীত বুমরাহ, চোট কাটিয়ে ফিরলেন রবীন্দ্র জাদেজা
জিম্বাবোয়ে সফরে সর্বাধিক রান, সেরার পুরস্কার জিতে ভবিষ্যতের বার্তা দিলেন ভারতীয় বিস্ময়বালক
ভিনেশের যন্ত্রণা যেন না ফেরে! কমনওয়েলথে সোনার হ্যাটট্রিক মীরাবাঈর
পাকিস্তানি প্রতিদ্বন্দ্বীকে ৫-০ ব্যবধানে হারিয়ে শেষ আটে ভারতীয় বক্সার
হার্দিককে ঘিরে বড় জল্পনা! মুম্বই-চেন্নাই ট্রেডে সরগরম IPL
ভারতের বিশাল ক্রিকেট বাজারে নজর অজি বোর্ডের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের