নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গত বছর কলকাতা লিগের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে চায়নি ডায়মন্ড হারবার। আই লিগ ২-এর ম্যাচ থাকায় আইএফএ-কে ইস্টবেঙ্গল ম্যাচের দিন বদলের অনুরোধ করেছিল ডায়মন্ড হারবার। তা হয়নি। ডায়মন্ড হারবারও খেলেনি। ভবানীপুর আগেই ইস্টবেঙ্গলকে ওয়াকওভার দিয়েছিল। ফলে ৪৭ পয়েন্টে শেষ করে ইস্টবেঙ্গল। তাদের চ্যাম্পিয়নও ঘোষণা করে দেয় আইএফএ। সিদ্ধান্তের বিরুদ্ধেই জেলা আদালতে যায় ডায়মন্ড হারবার। অবশেষে সেই সিদ্ধান্ত নিয়েই ফেলল আইএফএ।
ইস্টবেঙ্গলকেই কলকাতা লিগের চ্যাম্পিয়ন ঘোষণা করল আইএফএ। শনিবার দুপুরে লিগ কমিটির বৈঠকের পর ইস্টবেঙ্গলকে বিজয়ী ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রানার্স আপ হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, "শুক্রবার রাতে আমরা অর্ডার কপি পাওয়া মাত্র আমরা চিন্তাভাবনা করি যে দ্রুত সিদ্ধান্ত জানাতে হবে। সেই মতো শনিবার লিগ কমিটির বৈঠক ডাকা হয়। বৈঠকেই সিদ্ধান্ত হয়, ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ও ডায়মন্ড হারবারকে রানার্স আপ ঘোষণা করা হবে। এখন আর বলতে অসুবিধা নেই যে গত বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।"
অনির্বাণ দত্ত আরও বলেন, "পয়েন্ট তালিকা, আদালতের নির্দেশ সব বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের মধ্যেই সংশ্লিষ্ট ক্লাবগুলোর কাছে চিঠি যাবে। কমিটিতে একজন আইনজীবী রয়েছেন। উনি সকলের কাছে সব বিশ্লেষণ করেন। সকলে মিলে একমত হয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইএফএ-র ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। অবশেষে তা সরেছে।"
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের