নিজস্ব প্রতিনিধি , মুম্বই - রঙিন কেরিয়ারের মাঝে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন সঞ্জয় দত্ত। একদিকে যেমন অভিনেতা হিসেবে প্রশংসা কুড়িয়েছেন আবার ঠিক তেমনই বিতর্কে জড়িয়ে নেটিজেনদের কটাক্ষও শুনতে হয়েছে। এবার তার মালিকানাধীন রেস্তোরাঁয় ককটেলের সঙ্গে জ্যান্ত মাছ পরিবেশনের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে বলিউড অভিনেতাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ছড়িয়ে পড়ার পরই লাইমলাইটে উঠে এলেন সঞ্জয় দত্ত।
সূত্রের খবর , মুম্বইয়ের আন্ধেরিতে একটি রেস্তোরাঁর মালিকানা রয়েছে সঞ্জয় দত্তের কাছে। সম্প্রতি সেই রেস্তোরাঁয় ককটেলের সঙ্গে জ্যান্ত মাছ পরিবেশন করা হচ্ছে। গত মাসেই চালু হয়েছে এই রেস্তোরাঁ। সেখানে শুধু সঞ্জয় দত্ত নয় হরিয়ানার উদ্যোগপতি অভিমন্যু জাখরেরও অংশীদারিত্ব আছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় , ককটেল পরিবেশনের জন্য ব্যবহৃত একটি গ্লাসের ভিতরে একটি নীল বেট্টা ফাইটার মাছ সাঁতার কাটছে। বিতর্কের মুখে পড়ে যদিও ওই ড্রিংকসটি রেস্তোরাঁর মেনু থেকে ছাঁটাই করা হয়েছে। খাবার নিয়ে এহেন পরীক্ষা নিরীক্ষা ভীষণই অমানবিক বলে মনে করছেন নেটিজেনরা। বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। যদিও এই বিষয়ে কোনো মুখ খোলেননি সঞ্জয় দত্ত।
ঘটনার প্রতিবাদ করে কেউ লিখেছেন , "এটা সৃজনশীলতা নয়। পুরোটাই নিষ্ঠুরতা। কারণ এইভাবে একটা জ্যান্ত মাছকে কাঁচের পাত্রে রেখে দেওয়ার বিষয়টা মেনে নেওয়া যায়না।" কেউ লিখছেন , "এটা পুরোই নিষ্ঠুরতাকে প্রচার করা।" এমন আরও মন্তব্য ভেসে আসছে নিন্দুকদের তরফে। তবে শুধু সঞ্জয় নয় অভিমন্যু জাখরের তরফেও কোনো মন্তব্য করা হয়নি এই বিষয়ে।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের